চেনা শহরটাকে আজ অচেনা লাগছে,
কালো মেঘে ঢেকে আছে নীল আকাশ ।
পথিকের দীর্ঘশ্বাসে,
ফুসফুস থেকে বেরিয়ে আসা কার্বন-ডাই-অক্সাইড
সতেজ বায়ুকে করে তুলছে বিষাক্ত ।
দীর্ঘ পথ হেটে চলা ক্লান্ত পথিকের দেহ থেকে,
বেরিয়ে যাচ্ছে ফোটা ফোটা লবনাক্ত ঘাম।
দেহ আজ নিথর,
প্রতিদিনের ঘরে ফেরার পথটা শেষ হচ্ছে না আজ ।
কাধে ঝোলানো কর্পোরেট ব্যাগ,
সারাদিনের চঞ্চলতার থেকে যাওয়া শেষটুকু নিয়ে
দেহের সাথে দোল খাচ্ছে প্রতিদিনের ন্যায়।
মেরুদন্ডটা চাচ্ছে না ক্লান্ত দেহটাকে আজ ধরে রাখতে।
পায়ের জুতো জোড়া সামলাতে পারছে না,
নিথর ক্লান্ত দেহের ভার ।
চোখের স্বচ্ছ চশমাটা ক্রমশঃ ঝাপসা হয়ে আসছে,
কপাল থেকে বেয়ে আসা ঘামের সিক্ততায় ।
জীবন আজ বড়ই অসহায়,
এতটুকু শান্তির খোজে,
নিভু নিভু চোখে চেয়ে আছে ঘড়ির কাটায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

