somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জনৈক অভদ্রলোক
আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। প্রচণ্ড কল্পনাপ্রবণ মানুষ। ঠায় দাঁড়িয়ে পুরো পৃথিবী নিয়ে ভেবে ফেলি। মায়া কম, ক্রোধ বেশি। তবে সেটা নিজের ভেতরে পুষে রাখার অসীম ক্ষমতা আছে আমার।

বাস স্টোরি

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক হাতে বিড়ি আরেক হাত উঁচু করে বাস থামিয়ে রাস্তা পার হওয়ার মাঝে একটা লর্ডনেস কাজ করে। মনে হয় বাস নয়তো আমি- জো জিতেগা ওহি সিকান্দার।

আমি মাঝে মাঝে বাসে ইচ্ছে করে ঘুমিয়ে পড়ার ভান ধরি। শুধু কান খোলা রেখে শুনি- এই ভাইয়া কিছু হেল্প করো, এই সুন্দরী ভাইয়া হেল্প করো, এই যে রঙিন ছেলেটা তুমি ঘুমাচ্ছো কেন? তারপর ঠাস ঠাস দুই তালি। অদ্ভুতভাবেই হিজরা দেখলে আমার ঘুম চলে আসে।

নিসর্গ বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে খুব মিস করছিলাম। কিন্তু মতিঝিল ৬ নাম্বার বাসে ওঠার পরে সেটার কথা আর মনে নেই। কুড়িল বিশ্বরোড থেকে যাত্রা শুরু করে এই যান বাড্ডা, গুলশান, নেপচুন, প্লুটো, ইউরেনাস, শনি, মহাখালি, মালিবাগ হয়ে তারপর গুলিস্তান যায়। এর মাঝে হেলপারের হাতে স্টিয়ারিং দিয়ে লিংকরোডের পাশে খোলা লেকে ড্রাইভার ত্যাগকর্ম সারেন। সেটা দেখে আমারও শখ জাগে, কিন্তু সাধ্যি হয় না।

প্রত্যেক লোকাল বাসেই একজন যাত্রী থাকবেন যিনি সারাটা পথ ফোনে বিশাল ব্যবসায়ী আলোচনা করবেন। তার গলার ভয়েসের তীব্রতা এত থাকবে যে তার ব্যবসা সম্পর্কে অন দ্যা স্পট আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। আপনি শুধু বলতে পারবেন না- ভাই ফোন রাখেন, ওপাশে যে আছেন সে এমনিতেই শুনতে পাচ্ছেন।

যাত্রাপথে আজকের আবিষ্কার ছিলো, 'ওস্তাদ সাইডে রাইদা, বাম্পারে আকাশ ভরা তারা; ইউনিভার্সিটি অব স্কলার্স; বোনাই স্যানিটারি; সাইয়্যাদুল আ'ইয়াদ, অনন্তকালব্যাপী মাহফিল।'

এবার আসি পোস্টের পাঞ্চ প্যারায়। গুলিস্তান মোড়ে রাস্তার পাশে হালিমের দোকান দেখে ইচ্ছে করলো একটু চেখে দেখি। কাছে গিয়ে তার পরিবেশ দেখে ভালোই লাগলো। পিচ্চিকে বললাম কত করে? উত্তর আসলো ২০, ৩০, ৫০। চেখে দেখবো যেহেতু তাই একটু কার্পণ্য করে বললাম ২০ টাকারই দাও। খাওয়া শেষে ঝাল মুখে বললাম পানি দাও। ছেলেটা একটা গামছা ঢাকা বালতির দিকে ইশারা দিয়ে বললো ওখান থেকে খান। কালচে পানির ভেতরে লাল মগ ডোবানো। এবার তো নাক সিটকানোর পালা। বললাম, এই বাংলা পানি ছাড়া আর নেই? উত্তর আসলো- ২০ টাকার হালিম খাইয়া বাংলা ইংলিশ খুঁজলে হইবো মামা?

বিশ্বাস করেন, আমি ওর দিকে ১০ সেকেন্ড স্থির তাকিয়ে ছিলাম। রাগ হচ্ছিলো তবে হাসি দিয়ে ফিরে এলাম। এত পাঁকনা পিচ্চি আমি জীবনেও দেখিনি।

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×