আমার কথা হয় না শেষ, তবু-
বলতে বলতে যাই থেমে,
অধিকার চেয়ে চেয়ে
না পাওয়ার দলে যাই নেমে।
স্বপ্ন তবু সত্যি হবে এই ভেবে
মনের শত হতাশা যাই ভুলে,
স্বপ্ন যাদের পূরণ হবে আগামীর
তাদের সাথেই মন মিলাতে চাই সকলে।
নষ্ট এই জীবনের মাঝে
আর কোন সুখ অবশিষ্ট নাই, তাই-
চোখের আড়ালে খুব গভীরের অজানায়
নিরবে চাই যেতে হারিয়ে !
যেখানে কোন বেদনা নাই,
সুখ যেখানে অন্যের নাই,
স্বপ্নময়ী থাকে যেখানে, সেখানে যেতে
চাই।
আমার কথা হয় না শেষ, তবু-
বলতে বলতে যাই থেমে।
তাকিয়ে থাকি স্বপ্নের পানে
দেখি কি আভাস পাই!
এক পলক লজ্জার সাড়া মিলে মাঝে মাঝে,
বলে "যাও গে হারিয়ে"।
সমস্ত আশা নিরাশা করে দিয়ে
কথাটা যেন শূলের মত বিঁধে!
এক বার, বার বার করে
ধ্বনিত হতে থাকে হৃদয়ে।
ভাববার অবকাশ পেলে তবু দেখি,
ভাবনা গুলোকে যেন নদীর ঢেউ এর মতই লাগে!
একই রকম কিন্তু আলাদা আলাদা,
প্রেমীকার মত স্বাধীন আর শৌখিন।
একটার পর আরেকটা ভাবতে ভাবতে
ঘুম নেমে আসে চোখে,
সবকিছু থেমে যায় ধীরে ধীরে
গাঢ় হয়ে উঠে নিস্তব্ধতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


