somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য কথা বললেই আমার আস্তিক তকমা লাগে

২৯ শে জুন, ২০১২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের তাবত মানুষই ভন্ড, ভয়ংকর লোভি ও নিজেদের লোভ সংবরণের জন্য এরা কিই না করতে পারে।

আজকের বিষয়, সমাজতন্ত্রবাদিদের হিপোক্রেসি।

২০০৯ সালের শেষদিককার কথা। তখন আমার মনে আছে, তেল গ্যাস নিয়ে আন্দোলনে আত্মহারা হইলেন, আমাদের জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি। তাদের কল্যাণে এই সরকারের আমলে প্রথম সারাদেশজুড়ে আধাবেলা হরতাল পালিত হয়েছিল। সেদিন, হরতালের চিত্র খুব একটা ভয়াবহ ছিল না। তবে, ঘটনার পরেরদিন তাহারা মুক্তাঙ্গন থেকে একখানা মিছিল বাহির করলেন। এই মিছিল ছিল বিশালাকার!

আমি যানজটে পড়ে বাসায় যাওয়ার প্রহর গুনছিলাম। এমনি সময় মেজাজটা কার না খারাপ লাগে। সবাই জানেন, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষার দায়িত্ব নেন আমাদের তথাকথিত সমাজতন্ত্রবাদীরা। যারা নিজেদেরকে একেকজন চে'গুয়েভেরা ভেবে থাকেন।

তা সেদিনই, আমি আমার এক সমাজতন্ত্রী বন্ধুকে বলছিলাম, কি দরকার রাস্তার মানুষকে কষ্ট দেবার? কথা সংসদে বলতে পারেন না? তার উত্তর ছিল, সংসদে কারও কথা কেউ শুনে না। কথা আমাদের দেশের কন্টেক্সে সত্য। বিরোধীদলের কথা সরকারী দল শোনে না। তখন আমি বললাম, আপনাদের নেতারাই তো এবার এমপি, মানে সরকারী দল, তাহলে আপনারাই কথা বলতে পারছেন না?

তিনি উত্তরে, বললেন, আজকে যে মানুষ কষ্ট সহ্য করছে, এইটুকু কষ্ট তাদের সহ্য করতে হবে জাতির বৃহৎ স্বার্থে। তা না হলে আমাদের সমস্ত জাতীয় সম্পদ বিদেশিদের হস্তগত হবে। বললাম, বেশ কথা বলেছেন, বিদেশিরা তো সর্বদাই আমাদের নিয়ে চক্রান্তে ব্যাস্ত, আমরা তো ধোয়া তুলসি পাতা, সে যাকগে, আগে বলেন, আপনারা তো গলা ফাটাচ্ছেন, কিন্তু সরকারকে কোন পথ বাতলাচ্ছেন না। বিদেশি কোম্পানির সাহায্য ছাড়া সমুদ্রবক্ষ থেকে কেমন করে তেল গ্যাস উত্তোলন করা হবে? পথটা বলেন না কেন?

তিনি বললেন, আমাদের বুয়েট আছে না? আমাদের প্রকৌশলীদের সাহায্য যদি সরকার করে, তাহলে কি বিদেশিদের লাগে?

উদ্ভট কথা, যে দেশের প্রকৌশলিরা একটা ব্রীজ বানাতে পারে না, যে দেশের প্রকৌশলিরা একটা ফ্লাইওভার বানাতে পারে না, তারা কি করে সমুদ্রবক্ষ থেকে তেল বেড় করবে?

উত্তর আরও সুন্দর, আপনারা এসব বুঝবেন না, আপনারা হলেন সরকারের চামচা, আপনারা জানেন না কিছু বোঝেনও না।

আমি বললাম, বেশ, আমরা সরকারের চামচা, ঠিকাছে মেনে নিলাম, তা কন তো, রাশেদ খান মেনন (ওয়ার্কারস পার্টি) হাসানুল হক ইনু (জাসদ) ইহারা নৌকায় পা দিয়ে ক্ষমতায় গেলেন কেন? ইহাদের যদিই এতই বুকের পাটা, তা খাড়াইতো সমাজতন্ত্রের লাঠি লইয়া?

এবার উনি চুপ। কথা না বলে থেমে থাকলেন কিছুক্ষণ,

পাঠক, আর বেশিদূর যেতে হবে না, তাদের আন্দোলন সহসাই থেমে গেল। তাহারা কিসের লোভে যেন আর উচ্চবাচ্য করে না। কদাচিৎ দুই একটা অনুষ্ঠানে তাহাদের (আনু মোহাম্মদ এন্ড গং) এর দেখা যাইতে লাগল। আর আমি আস্তিক গালি খাইতে লাগলাম।

তা গালি খাইতে আমার বিশেষ কোন অসুবিধা নাই। সত্য বলে গালি খাইতে আমার তিলমাত্র কষ্ট হয় না। এবার একটা কথা বলি,

এই যে গার্মেন্টস মালিকেরা তাদের শ্রমিকদের দুই পয়সা করে বেতন দেন, সেই বেতন আবার মাসের পর মাস বকেয়া রাখেন, এই শ্রমিকদের পক্ষে এই সমাজতান্ত্রিকেরা একটিও কথা বললেন না? একটিবারও উচ্চবাচ্য করলেন না? মনে হয়, সেই যে উৎকোচ দিয়া সরকার তাদের ফালাফালি বন্ধ করেছিল, তাহা এখনও শেষ হয় নাই?

তা বাপু, দুনিয়ার মজদুর এক হও লড়াই কর যে চিল্লাও, তা মজদুর কারা? আনু মোহাম্মদেরা?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×