somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস

২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ নিউজে দেখাল যে অ্যারিজোনায় ইমিগ্রেশন নিয়ে আরও কড়াকড়ি করা হবে। বেশ অনেকদিন ধরেই অ্যারিজোনাতে অন্যদেশ থেকে আসা মানুষদের বেশ যন্ত্রনা চলছে। মেরিকোপা কাউন্টির শেরিফ তার শেরিফি দায়িত্বের সাথে সাথে কি করে ইল্লিগ্যাল ইমিগ্রেন্ট ধরা যায় সে প্রচেষ্টায় ব্যাস্ত ছিলেন। সেটা নিয়ে ওয়াশিংটনে কথাবার্তা চল্ল অনেক। যদিও আইনানুযায়ি এ দায়িত্ব শেরিফের নয় কিন্তু সে আইনের কোন এক ফাঁক দেখিয়ে ইমিগ্রেন্ট ধরায় ব্যাস্ত রইল। এখন আর ইল্লিগ্যাল বললাম না কারন যদিও সে ইল্লিগ্যাল ইমিগ্রেন্ট ধরে কিন্তু সেজন্যে সে এবং তার বাহিনী, যে কোন সময়, যাকেই সাদা বা কালোর বাইরে মনে হয়, অর্থাৎ বাদামী বা হলুদ, তাকেই ধরে প্রশ্ন করতে পারে, কাগজ চাইতে পারে। এখন অ্যারিজোনাতে আইন করে ইল্লিগ্যাল ধরার দায়িত্ব দেয়া হোক পুলিশ বাহিনীকে--এই ইচ্ছে সিনেটে পেশ করেছে একদল। আরেকদল চাইছে আমাদের গভর্নর (নাকি সিনেটর) সেটাতে ভেটো দিক। আমি আইনের জটিলতা একেবারেই বুঝি না। বুঝি মানুষের কষ্ট।

নিউজে দেখাল একজন মেক্সিকান লোক এদেশে এসেছিল ইল্লিগ্যালি। তার শুধু স্টেট আইডেন্টিফিকেশন আছে। সে এক ক্যান্ডি শপ চালায়, আরও টুকটাক কাজ করে। এখন যদি আইন পাশ হয় তাহলে তার কাছে লিগ্যাল পেপার চাইলে সে দিতে পারবে না। তাকে ডিপোর্ট করে দেয়া হবে। এমন আরও হাজার হাজার ইল্লিগ্যাল ভাবে থেকে যাওয়া মানুষ আছে যারা অতি সৎ ভাবে জীবন চালাবার চেষ্টা করে, এদেশের কোন ক্ষতি করে না, কিন্তু কাগজের অভাবে তাদের উৎখাত করা হতে পারে যেকোন মুহুর্তে।

আমার খারাপ লাগে যখন বাংগালীরা বলেন, 'ধরে বের করে দেয়া উচিত এই ইল্লিগ্যালদের'। সত্যিই?? এই কিছুদিন আগেও এই বাঙ্গালীদের অনেকের লিগ্যাল কাগজ ছিল না। এত তাড়াতাড়ি এরা নিজেদের অবস্থা ভুলে গেলেন? নাকি নিজের মাথার ওপর ছাদ থাকলে ঝড় এসে বাকিদের উড়িয়ে নিয়ে গেলে কিছু যায় আসে না? কেন এই ননএম্প্যাথিক অ্যাটিট্যুড? লিমিটেড মিরর নিউরন?

আমি কিছুদিন আগে কলম্বিয়ান ইল্লিগ্যাল ইমিগ্রেন্টদের ওপর একটি মুভি (Paraiso Travel) দেখেছি। এটা কাউকে দেখার জন্যে রেকমেন্ড করছি না কারন মুভিটি ভয়াবহ ধরনের রেটেড। কিন্তু এটাতে দেখা যায় মানুষ কত্ত কষ্ট করে আমেরিকান ড্রিমের জন্যে এই দেশটিতে আসে। আসলেই এদেশে ড্রিম পুরা করা যায়। কিন্তু সেটা করতে কত মানুষের কত যন্ত্রনা পার হতে হয় সেটা এদেশবাসীরা কি জানে? তারা তাদের দেশকে ড্রাগ আর অন্যদেশী মানুষের অজানা সমস্যার হাত থেকে বাচাঁতে তৎপর। এদেশের অনেকেই শাস্তী দিতে দ্বিধাবোধ করে না ইল্লিগ্যাল এলিয়েনদের। অপরাধের শাস্তী দেবার আগে একবারও কি অপরাধীর স্থানে নিজেকে দাড় করিয়ে দেখে? না। দেখলে এটা হত না।

আমি এসবে দুঃখ পেয়ে কি করি? কিছুই না। আমার কোন ক্ষমতা নেই। ঝামেলা এড়াবার জন্যে আমি আমার সিটিজেনশিপের একটি কপি রাখি গাড়িতে। কখন কোন পুলিশ ধরে রাস্তায় কে জানে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×