somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওবাদী ও এলটিটিই কে সামরিক প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী

৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজের প্রধান ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি. কে. পনোয়ার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে যুক্ত৻ সামরিক প্রশিক্ষক হিসাবে কাটিয়েছেন অনেকটা সময়৻ আলাপ হওয়ার কিছুক্ষণের মধ্যে নিজের সম্পর্কে এমন একটা তথ্য দিলেন যা চমকে দেওয়ার মতো৻

“বহু বছর আগে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরও (এলটিটিই) আমি প্রশিক্ষণ দিয়েছি৻ সে সময়ে ভারতের সেনাবাহিনী তাঁদের প্রশিক্ষণ দিতো৻” কথাটা বলে নিজেকে খানিকটা সামলে নিলেন ব্রিগেডিয়ার পনোয়ার৻ “বিষয়টি নিয়ে প্রচার চাই না, ” বললেন তিনি৻

ব্রিগেডিয়ার পনোয়ারের মন্তব্য মনে পড়িয়ে দিলো আর একটি মন্তব্যের কথা৻ অগাস্টের গোড়ায় দক্ষিণ ছত্তিশগড়ের অরণ্য অঞ্চলে প্রবেশের কিছুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিলো মাওবাদীদের শীর্ষ নীতি নির্ধারক কমিটি, কেন্দ্রীয় কমিটির এক সদস্যের৻

শ্রীকান্ত নামের ওই মাওবাদী নেতা আমায় বলেছিলেন, ৮০‘র দশকের শেষাশেষি উত্তরাখণ্ডের চাকরাথা এলাকায় এলটিটিই-র একটি দলকে প্রশিক্ষণ দিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী৻ প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো অন্ধ্রপ্রদেশের অরণ্য অঞ্চলেও৻ বর্তমানে যাদের বলা হচ্ছে মাওবাদী, সে সময়ে তাঁদের একটি অংশ পিপলস ওয়ার গ্রুপ (পিডব্ল্যুজি) বলে একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো৻ পিডব্ল্যুজি-র কিছু সদস্য সে সময়ে যুক্ত ছিলেন এলটিটিই-র সঙ্গে৻
“যদিও এর কিছুদিন পরে আমরা এলটিটিই ছেড়ে বেরিয়ে আসি, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে একেবারে গোড়ার দিকে আমাদের ট্রেনিং দিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী,” বলেছিলেন শ্রীকান্ত৻

আজকের মাওবাদীদের প্রাথমিক ট্রেনিংটা অতএব হয়েছিলো ভারতীয় সেনাবাহিনীর কাছে৻

শক্তির ফারাক
প্রথমত, এরা রাষ্ট্রের ফৌজ৻ ফলে এদের সুযোগ-সুবিধা অনেক বেশি৻ শুভাশিষ দাস নামে একটি আধা-সামরিক বাহিনীর সদস্য বললে, ৪৫ দিনের ট্রেনিং-এ তাঁরা পান ২৫০টি গুলি, অনুশীলন করার জন্যে৻ অন্যদিকে, মাওবাদীরা কোনও গুলিই পান না, অনুশীলনের জন্যে৻ তেমনটাই তাঁরা আমায় বলেছিলেন৻

তবে মাওবাদীদের সুবিধা হলো গ্রামের মানুষ এবং জন-মিলিশিয়ারা গেরিলাদের ঘিরে রাখেন এবং ফৌজের মুভমেন্টের খবর তাঁরা দ্রুত পৌছে দেন৻ রাষ্ট্রীয় ফৌজকে এই খবরের জন্যে পেশাদার ইনফর্মারের সাহায্য নিতে হয়৻ কিন্তু সেই ইনফর্মার ভুল করলে অবস্থা কি হয় তা শোনা যাক ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত নারায়ণগড় জেলার আধা-সামরিক বাহিনীর সাব-ইন্সপেক্টর মহম্মদ কলিমউল্লার কাছে৻

“নারায়ণপুরে গত ২৯শে জুন যে হামলায় ২৭ জন মারা যায় সেটা হয়েছিলো দুটো কারণে৻ এক, একজন স্পেশাল পুলিশ অফিসার, যার বাড়ি ওই অঞ্চলে, সে এসে আমাদের খবর দেয় যে আশঙ্কার কোনও কারণ নেই৻ আমরা এগোতে থাকি ও মাওবাদীদের ফাঁদে পা দিয়ে ফেলি৻ আর দ্বিতীয়ত, গ্রামের মানুষ প্রায় কখনই মাওবাদীদের সম্পর্কে আমাদের কোনও খবর দেয় না৻ অথচ আমাদের গতিবিধির যাবতীয় খবর মাওবাদীদের দিয়ে দেয়৻ আমাদের বিপদে পড়ার এটাও একটা বড় কারণ৻”

বিবিসি
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×