ভায়াগ্রার বিপদ আইসা পরসে, নিষিদ্ধ করতে পারে ওয়াডা
২৬ শে জুন, ২০০৮ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) নিষিদ্ধ ওষুধের তালিকায় ভায়াগ্রা সংযুক্ত করার বিষয়টি চিন্তা ভাবনা করছে। বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিলডেনাফিল (ভায়াগ্র) খেলোয়াড়দের নৈপুণ্য বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে লন্ডন ও বেইজিংয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে খেলোয়াড়দের মধ্যে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবিসিকে জানান, ওয়াডা অত্যন্ত গভীরভাবে ভায়াগ্রার ব্যবহার পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেন, ওয়াডার একটি গবেষকদল ওষুধটি নিয়ে পরীক্ষা করছে। এচাড়া সেবনের পর এর বিভিন্ন প্রতিক্রিয়া নিয়েও পরীক্ষা করা হচ্ছে।
বিশ্বে সাধারণত যৌন উত্তেজনা বর্ধক ওষুধ হিসেবে ভায়াগ্রা সেবন করা হয়। তবে ওয়াডার মতে উত্তেজনা বর্ধক ওষুধ বলেই এটি মানব হরমোনে ব্যাপক প্রভাব ফেলে যা একজন অ্যাথলেট নানানভাবে ব্যবহার করতে পারেন। তবে ওয়াডা জানিয়েছে, পরীক্ষ সম্পূর্ণ করতে এবং এর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে আরো এক বছরের মতো সময় লাগতে পারে। ফলে এ বছর বেইজিং অলিম্পিকে ভায়াগ্রা নিষিদ্ধ করতে পারছে না ওয়াডা। তবে প্রতিষ্ঠানটি আশা ব্যাক্ত করে জানিয়েছে, ২০১০ সালৈর শেষভাগে বার্ষিক প্রতিবেদনে তারা এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবে এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকের আগেই নিষিদ্ধ ওষুধের তালিকায় থাকবে ভায়াগ্রা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন