somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদ রহমান
একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

দুর্ভাগা শাহজাদা।

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীপ্ত টিভিতে প্রচারিত 'সুলতান সুলেমান' সিরিজের মারফতে অনেকেই হয়তো শাহজাদা মুস্তাফা সম্পর্কে ওয়াকিবহাল আছেন। শাহজাদা মুস্তাফা হলেন উসমানিয়া বা 'অটোমান' সম্রাজ্যের সবচাইতে প্রতাপশালী সুলতান, প্রথম সুলেমান এর জ্যেষ্ঠ সন্তান। বলা হয়ে থাকে উসমানিয়া সাম্রাজ্যের সবচেয়ে সম্ভাবনাময় শাহজাদা ছিলেন এই মুস্তাফা। বাবা মহামতি সুলেমানকেও ছাড়িয়ে যাবার সকল প্রতিভা ছিলো তাঁর, এই বিশ্লেষণ ইতিহাসের নির্মোহ পর্যালোচকদেরই। কিন্তু ঐ যে বলা হয়ে থাকে, এ জগতে যা কিছু সব নারীর কারণে, শাহজাদা মুস্তাফার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নাই।
রাজ-হেরেমের প্রভাবশালী রক্ষিতা, আলেক্সান্ড্রার কুটচালে মহামতি সুলেমান নিজেই খুন করান প্রিয় পুত্র মুস্তাফাকে আর সামাজ্যে জ্বলে উঠে বিদ্রোহের আগুন। যোগ্য উত্তরাধিকারীর করুণ মৃত্যু আলেক্সান্ড্রার অযোগ্য পুত্র-প্রপৌত্রদের ইস্তাম্বুলের মসনদে বসায় আর শুরু হয় উসমানদের পতনের ধারা। এরই ধারাবাহিকতায় কালক্রমে বিলুপ্ত হয় তুরস্ক-কেন্দ্রিক উসমানী খেলাফতের। ভেবে হবাক হতে হয়, এক সামান্য রুশদাসী কিভাবে পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়! অবশ্য বৈশ্বিক ইতিহাসে, প্রকৃত ইসলামী স্বর্ণযুগ পরবর্তী অধিকাংশ মুসলিম শাসকদের কর্মকান্ড এমনই, হঠাকারী ও অদূরদর্শী।
অন্যদিকে, মুস্তাফা হয়তো সম্রাট হতে পারেননি কিন্তু ইতিহাস ও মানবমন থেকেও বিস্মৃত হননি। মুস্তাফা মৃত্যুর পূর্বে পিতার সাম্রাজ্যের গুরুত্বপুর্ণ প্রদেশ, আনাতোলিয়ার প্রশাসক ছিলেন, এবং শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল। আজও আনাতোলিয়ার কবিরা মুস্তাফাকে স্মরণ করে, লেখা হয় গাঁথা আর আম-আনাতোলিয়াবাসী মাঝে মাঝেই ঘুরে আসে মুস্তাফার সমাধিতে। এইতো কিছুদিন আগেই ৫ মিলিয়ন মার্কিন মুদ্রায় সংস্কার হয়েছে মুস্তাফার মাজার।পৃথিবীর ইতিহাসে বহু প্রতাপশালী রাজা-বাদশাহ, সুলতান কিংবা জমিদাররা দাপটের সাথে রাজ্যশাসন করে গেছেন, খোদ উসমানিয়া বংশেরই বহু সুলতান আছেন,কিন্তু তাঁদের অনেকেই আজ বিস্মৃত। অথচ মুস্তাফা আজও সমাদৃত, আপন মহিমায়।

নিচের প্রথম ছবিতে দেখা যাচ্ছে তুরস্কের বুর্সায় মুস্তাফার সমাধি (একইসাথে সমাধিস্থ আছেন মুস্তাফার মা, গুলবাহার ওরফে মাহিদেভরান, পুত্রশোকে যিনি টপিকাপি প্রাসাদ ছেড়ে সন্যাসব্রত নেন) আর ২য় ছবিতে চিত্রিত হয়েছে পিতার গুপ্তবাহিনীর হতে পুত্র হত্যার অভাবনীয় দৃশ্য (১৮শ শতাব্দীতে চিত্রিত)

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×