এক টুকরু মেঘ এনে দিবো তোমায় ,
খোপায় পড়িয়ে আমাকে দেখাবে বলে !
ঐ সূর্যকে বলে দেবো
আমার প্রিয়ার গা যাতে স্পর্শ না করে !
রাগ হবে নিশ্চয়ই সূর্য ?
তাতে কি !
সূর্য তো জানে সে মেঘকণ্যা
প্রখর তাপে সে বৃষ্টি হয়ে ঝরে পরে ।
বাতাসকে শিখিয়ে দিবো
প্রিয়ার চুল আঁচড়িয়ে দিতে
অপরূপ মায়ায় ।
আমার প্রিয়ার আপন ছায়াকে বলে দিবো সে যাতে আমার প্রতিচ্ছবি হয়ে যায়
সারাক্ষণ তার পাশে থাকবো তাই ।
প্রিয়ার আয়না হতে চাই আমি ,
যখনই সে আয়নার সামনে এসে আমাকে ভেবে মুচকি হাসবে আমি তাকে ডগার চোখে দেখবো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


