somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

আমি হতাশ আমাদের দেশের হ্যাকিং কমিউনিটির এ অবস্থা দেখে। সবাই যার যার নিরাপত্তার ব্যবস্থা নিজে নিজেই করেন... মিয়ানমারের সাইড দিয়া বড়-সড়ো বাঁশ মনেহয় আসতাছে!!!

২৩ শে জুন, ২০১২ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সাইবার স্পেসের "ভয়াবহতম" সময় বোধহয় এখনই। যেই হ্যাকারদেরকে আমরা বাহবা দিতাম তাদের মধ্যে এখন "ঐক্য" বলতে কোনকিছু আর অবশিষ্ট নেই। ফলাফলটা আপনারা http://www.blinkhackergroup.com এ গেলেই দেখবেন। বাংলাদেশের কয়েকশত ওয়েবসাইট 'খাইছে' মিয়ানমারের হ্যাকাররা! তার পূর্ণ লিস্টও পাবেন এই ওয়েবসাইটে।


যাদের যাদের গুগল, ফেসবুক, ইয়াহুসহ অন্যান্য ওয়েবসাইটে একাউন্ট আছে তারা পাসওয়ার্ড হিসেবে Strong ক্যাটাগরীর পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে বড়-ছোট হাতের বর্ণ, সিম্বল এবং নম্বর থাকবে আর ৮টা ক্যারেক্টার থাকবে। স্যাম্পল পাসওয়ার্ড: password শব্দটাকেই পাসওয়ার্ড হিসেবে সেট করবেন এভাবে P4$$w0rd

ওয়েব ডেভেলপার যারা আছেন তারা অনুগ্রহ করে আপনাদের ওয়েবসাইটের সিকিউরিটি ব্যবস্থা একটু শক্তিশালী করুন। মিয়ানমারের হ্যাকাররা এবার ওয়েবসাইট হ্যাক করার পাশাপাশি ওয়েসবাইটের সকল ডাটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিচ্ছে! সম্ভব হলে একটা ব্যাকআপ রাখুন ডাটাগুলোর। এখন আপনার ওয়েবসাইট হ্যাক করতে তারা কন্টেন্ট বা অন্যকিছুই দেখছেনা। শুধু ওয়েবসাইটের নামের পাশের লাল সবুজের পতাকাটা দেখছে।

বাংলাদেশের এই হ্যাকারদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম যে রাজনীতি, দূর্নীতিসহ নানান কারণে মোটামুটি ধ্বসে পড়া এবং উন্নত বিশ্বের কাছে অবহেলিত এই দেশটি ইন্টারনেট জগতে কিছুটা হলেও শক্তিশালী হবে এই মাথাওয়ালা মানুষগুলোর জন্যে। কিন্তু তা বোধহয় আর হলোনা। "একতাই বল, একতাই শক্তি"।। বাংলাদেশী হ্যাকারদের মধ্যে বোধহয় একতা বলতে আর কিছুই নেই। Bangladesh Black HAT Hackers আর Bangladesh Cyber Army যেভাবে আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বাহবা পাবার মতো হলেও তাতে করে কিছুতেই কোন পজিটিভ ফলাফল আশা করা সম্ভব হবে বলে মনে হয়না। কারণ? ঐ যে, একতা নেই!!!

এইসব টপিকে "টিয়ারলিডার" হিসেবে পরিচিত আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। এবার খুব অল্পতেই আশা ছেড়ে দিলাম। বাংলাদেশী হ্যাকার কমিউনিটির বর্তমান অবস্থা দেখে আমি হতাশ!


সবাই ভালো থাকবেন
-হ্যাপী ব্লগিং
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১১:৪৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও অপরিচিত বাংলাদেশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৮



আমি অনেক প্রবাসী বাংলাদেশীর কাছে শুনেছি, খুব গর্ব করে বলেন “তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই আবাসিক ভবনে বসবাস করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই... ...বাকিটুকু পড়ুন

শিয়ানে আলী - পারপিচুয়াল রেভোল্যুশনারিদের কাল্ট

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১২:১৫



১।

ছোটবেলা থেকেই বাংলাদেশের মুসলিমদের বড় হওয়া সুন্নি ইসলামের ক্রোড়ে। হয়তো কখনো কারবালার ঘটনা প্রাসঙ্গিক ছিল এ দেশে। আমাদের মা খালাদের আমলে। তখনও ইন্টারনেটের তরঙ্গে ভেসে সৌদি সালাফিজম বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

×