somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

ফেসবুকের দুটি গ্রুপের মাধ্যমে একের পর এক পর্ণ ভিডিও ছড়িয়ে পড়া প্রসঙ্গে: এখনই লাগাম টানতে হবে...

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকে লক্ষাধিক মেম্বারসহ দুইটা বিশাল ফেসবুক গ্রুপ থাকলে এবং সেই গ্রুপগুলির সিংহভাগ তরুণ প্রজন্মের "এক্টিভ মেম্বার" হলে ভালো অনেক কিছুই করা সম্ভব। আপনি কোথাও হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন? একটা পোস্ট করে দিলে সাথে সাথে আশেপাশের কোথাও না কোথাও কেউ না কেউ সেই লেখাটি দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবে। তারুণ্যে ভরপুর এই গ্রুপগুলি থেকে জন্ম নিতে পারতো জঙ্গীবিরোধী আন্দোলনের। তারুণ্যের জয়োগান গাইতো সবাই।

কিন্তু না... লেখায় "জঙ্গী" শব্দটা দেখা মাত্রই গ্রুপের কলেজপড়ুয়া এডমিনদের ব্লাডারে চাপ পড়বে। দেশের সিরিয়াস যেকোনো ইস্যুতে লিখলেও একই ফলাফল! কয়েক সেকেন্ড যেতে না যেতেই পোস্ট উধাও হয়ে যাবে! এ সকল গ্রুপে পর্ণোগ্রাফি ছড়িয়ে বেড়ালেই আপনি স্টার! হ্যাঁ, এতো সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রুপ দুটি ব্যবহৃত হয়ে আসছে পর্ণ ছড়ানোর মাধ্যম হিসাবে। বরং উল্টো অনেক ক্ষেত্রে এমনটা বলা আছে যে পর্ণোগ্রাফির পোষ্ট করে লিংক না দিলে কিছুতেই চলবে না! নিজেদের কাব্যিক প্রতিভা তারা বিকশিত করছে পর্ণের লিংক চাওয়ার জন্যে নানান রকমের ছন্দ লিখে।

এতোকিছুর পরেও মূল সমস্যা শুরু হয়েছে গত কয়েক মাস ধরে। এখন পর্ণের বিদেশের কালেকশন ছাড়িয়ে সেটা দেশে চলে এসেছে! একের পর এক মেয়ের জীবন নষ্ট হচ্ছে এই গ্রুপগুলির মাধ্যমে। কোনো প্রতিবাদ করতে গেলেই গালির তুবরি ছোটাবে গরম রক্তের এই সো কলড "তারুণ্য"। ফেসবুকে রীতিমতন একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে তারা। শুধুমাত্র পর্ণোগ্রাফি না, ফেসবুকের নারী সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী কেউই বাদ যায় না তাদের হয়রানির তালিকা থেকে। কারও উপরে ক্ষুব্ধ? শুধু তার প্রোফাইল খুঁজে একটা ছবি বের করে পোষ্ট করে দিলেই নোংরা মন্তব্য আসতে থাকবে।

দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের। কিছু একটা অন্তত করুন। নোংরা কাজ যারা করে তাদের চেয়ে বেশি ভয়াবহ যারা এই কাজে উৎসাহ দেয় তারা। এইসব গ্রুপে থাকা ছেলেমেয়েগুলি বেশিরভাগই এখনো স্কুলে বা কলেজে পড়ছে। এখনই যদি লাগাম না টানেন তাহলে দেশের ভবিষ্যতে লাগাম টানার মতোন কেউই আর থাকবে না। সব চলে যাবে নষ্টদের দখলে।

গ্রুপ নম্বর ১: Desperately Seeking - Uncensored (DSU)

গ্রুপ নম্বর ২: Mairala Group


সামহোয়্যার ইন ব্লগে লেখাটা শেয়ার করলাম কারণ একটা সময়ে ব্লগবাসীর হাতে বাংলার সাইবার জগতের নিয়ন্ত্রণটা ছিলো। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই এক হয়ে প্রতিবাদ করতাম এবং ভালো ফলাফল আসতো। এখন যেভাবে চলছে সেভাবে আসলে চলতে দেওয়া যায় না। তাই সাহায্য চাইছি ব্লগারদের। প্লিজ, গ্রুপগুলিকে রিপোর্ট করুন বা সংশ্লিষ্ট কারো পরিচিত কেউ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে থাকলে পুরো ব্যাপারটা তার নজরে আনুন। প্লিজ...
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৬
২২টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×