somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

❝ ছেলে বিদেশে থাকে। ❞

০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিয়ে-সাদীর আলাপ আলোচনা হলে মেয়ে পক্ষের প্রথম প্রশ্ন স্বভাবতই হয় 'ছেলে কি করে?' মহল্লার মুরুব্বিদের চায়ের আড্ডাতেও অমুকের 'ছেলে কি করে?' খুব স্বাভাবিক প্রশ্ন। উত্তরে তো যে যা করে তাই বলার কথা। ছেলে হয় পড়াশোনা করে নয়তো বেকার কিংবা ব্যবসায়ী, ডাক্তার, ইন্জিনিয়ার, সরকারি/বেসরকারি চাকুরে, শিক্ষক, ড্রাইভার ইত্যাদি ইত্যাদি।

আশি, নব্বই এর দশকে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে দেখেছি, 'ছেলে কি করে?', এই প্রশ্নের একটা উদ্ভুত উত্তর খুব 'মার্কেট' পেয়েছিলো। 'ছেলে কি করে?' এর উত্তর ছিলো, 'ছেলে বিদেশে থাকে।' [উন্নত বিশ্বের দেশ হলে তো কথাই নাই]

মজার ব্যাপার হলো সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে 'বিদেশে থাকা' টাই হচ্ছে বিরাট একটা 'কাজ'। এই কারনেই, 'বিদেশে থাকে' এই উত্তর শোনার পর, 'কি করে' সেই প্রশ্ন আর কোন প্রশ্নের মধ্যেই পড়তো না। না পড়ার কারনটাও খুব সহজ। যে ছেলে বিদেশে থাকে সে অবশ্যই দেশে থাকা ছেলেটার চাইতে বেশি অর্থ উপার্জন করে। যার অর্থ উপার্জন বেশি, তাঁর তো জ্ঞানও বেশি। আর লাগে কি? অতএব কনে আলহামদুলিল্লাহ বলবার আগেই, কনের বাবা আলহামদুলিল্লাহ বলে বসে থাকতেন।

সাম্প্রতিক সময়ে ঢাকা সহ বড় শহরগুলির মোটামুটি অর্থ সম্পদ ওয়ালা মানুষদের কাছে দেশ আর বিদেশের মধ্যে এখন আর তেমন কোন পার্থক্য নাই। চিকিৎসার জন্য থাইল্যান্ড/সিংগাপুর, বিয়ের বাজার করতে কলকাতা/দিল্লি, হানিমুনে মালদ্বীপ, গ্রীষ্মের ছুটিতে ইউরোপ এখন অনেকের কাছে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার চাইতেও কম সময়ের রাস্তা।

বিগত তিরিশ পয়ত্রিশ বছরে আমাদের পরিবার, সমাজ, রাস্ট্র যন্ত্রে অনেক কিছুই পাল্টেছে। কিন্তু মফস্বল শহরগুলোতে বসবাস করা আমাদের বেশিরভাগ মানুষেরই 'বিদেশে প্রীতি' বিষয়ক মনস্তাত্ত্বিক অবকাঠামো সেই আশির দশকে যে অবস্থায় ছিলো, এখনো একই অবস্থায়ই আছে।

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×