somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাল্লো, ছাগু ব্রাদার্স। আপনাদেরকেই বলছি ……… (১টি অরন্যে রোদনমুলক পোষ্ট)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ছাগু ভাইদের প্রতি,

আপনারা ইসলামের ধারক, বাহক(!!)। আপনারা ইসলাম কে প্রতিষ্ঠা করতে চান, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ভাল কথা। কিন্তু যে পদ্ধতিতে আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আপ্রান চেষ্টা করছেন, তা কি আদৌ ইসলাম সমর্থন করে? না-কি আপনারা এভাবে সফল হবেন বলে মনে করেন?

খুন, জখম, রাহাজানি, হানাহানি, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি ধ্বংসলীলা চালিয়ে এবং নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে আপনারা কি নিজেদের ভবিষ্যতকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন না?

আপনারা তো ইসলাম আমাদের চেয়ে অনেক ভাল বুঝেন(!!)। কমপক্ষে আপনাদের তো এতটুকু বিশ্বাস থাকা উচিৎ যে, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত কার্যকলাপ দেখছেন। আপনাদের কি ধারনা আল্লাহ তাআলার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে না?

ইসলাম কি বলে যে, নিরীহ মানুষের ঘরে আগুন দাও। বাড়ি-ঘর পুড়িয়ে দাও। লুট-পাট কর? এটাই যদি ইসলাম বলত, তাহলে তো মক্কা বিজয়ের পর ছিল সবচেয়ে বড় সুযোগ এসব করার। তা কিন্তু হয়নি। বরং আখলাকের দ্বারাই যুগে যুগে দ্বীন, দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। এখন বলেন আপনাদের কর্মকান্ড কতটা ইসলামপন্থী?

আমরা যখন ঘুড়ি উড়াই, তখন প্রথম তো সুতা ছাড়ি। যখন সুতা ছাড়া শেষ, তখন কিন্তু টান দেয়ার পালা। তখন কিন্তু আর ছাড় দেয়া হয় না।

ফেরাউনকে আল্লাহ তাআলা ৩০০ বছর ছাড় দিয়েছিলেন। কিন্তু, তাকে কি পাকড়াও করেন নাই? আল্লাহ যখন ছাড় দেন, তখন ধরেন না। কিন্তু, যখন ধরেন, আর ছাড়েন না।

কাজেই, আর কিছু না হোক, কমপক্ষে আল্লাহকে তো ভয় করেন। একবার আল্লাহর গোস্বায় পতিত হলে কিন্তু আর রেহাই নাই। এখনই যদি আপনাদের বোধদয় না হয়, তাহলে অদূর ভবিষ্যত হুমকির সম্মুখীন।

তিন ব্যাক্তির দোয়া কখনো রদ হয় না। তার মধ্যে একটা হল, মজলুমের দোয়া।
আর এইসকল মজলুমদের হাত যদি আসমানের দিকে উঠে, তবে জমিন কিন্তু আপনাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে।

এখনি সময় সতর্ক হওয়ার। ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×