somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করছে শিবির

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম চত্বরের গণজাগরণের তরুণদের বিভ্রান্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে শিবির ক্যাডাররা (ছোট রাজাকার)। শাহবাগ বসন্তের পঞ্চম দিন শনিবার ইসলামী আইন অনুযায়ী কাদের মোল্লার বিচার চাই শিরোনামে একটি লিফলেট ছেড়ে দেয় তারা। এ ছাড়া এ দিন দুপুরের ফেসবুক ও ব্লগারদের ভিডিও রেকর্ড করার সময় ধরা পড়ে এক শিবির ক্যাডার। হ্যান্ডিক্যামসহ তাকে তুলে দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থার হাতে। এর আগে বৃহস্পতিবার শিবিরের অন্য দুইজনকে শাহবাগ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ফেসবুকেও শাহাবাগ বসন্তকে নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছে শিবির ক্যাডাররা।
চিহ্নিত যুদ্ধাপরাধী, আত্মস্বীকৃত খুনী কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদ- দেয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার ফেসবুক ও ব্লগাররা প্রতিবাদ শুরু করে শাহবাগ মোড়ে। অপরিকল্পিতভাবে আয়োজিত প্রতিবাদে যোগ দেয় তরুণ প্রজন্ম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার হাজার হাজার মানুষের ঢল নামে শাহবাগ এলাকায়। যত দিন যাচ্ছে তত উত্তাপ চড়াতে থাকে তারুণ্যের এ আন্দোলন। গত কয়েক মাস ধরে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল জামায়াত-শিবির। শাহবাগ বসন্তের পর তারা পিছু হটতে থাকে। নিজেদের অস্তিত্ব সঙ্কটে পড়েছে বুঝতে পেরে শাহবাগের তরুণদের বিভ্রান্ত করতে কৌশলে মাঠে নেমে পড়ে শিবির। যদিও পুরো এলাকার চারদিকে মোতায়েন করা আছে পুলিশ ও র‌্যাব। বাড়তি নজরদারি করতে মাঠে রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এ ছাড়া আশপাশের প্রতিটি ছাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সেখান থেকে পুরো এলাকার উপর নজরদারি করছেন। এর মধ্যে ছদ্মবেশে শাহবাগ প্রজন্ম চত্বরে ঢুকে যাচ্ছে শিবির ক্যাডাররা। আন্দোলনের তৃতীয় দিন বৃহস্পতিবার দুই শিবির ক্যাডার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়। তাদের আচরণ সন্দেহজনক বুঝতে পেরে গোয়েন্দারা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সমাবেশের দিন শুক্রবার যুদ্ধাপরাধীদের কোন মিত্র ধরা না পড়লেও সমাবেশের ভেতরে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে নজরধারীতে রাখে গোয়েন্দারা।
পঞ্চম দিন শনিবার কে বা কারা শাহাবাগ স্কয়ারের আন্দোলনরত জনতার মাঝে একটি লিফলেট ছেড়ে দেয়। লিফলেটে লেখা আছে বিচার চাই, বিচার চাই, ইসলামী শরিয়া মোতাবেক যুদ্ধাপরাধীদের বিচার চাই। এ রকম অসংখ্য লিফলেট রাস্তা থেকে কুড়িয়ে পুড়ে দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে মাইকে লিফলেট বিতরণের সংবাদ প্রচার করে সবাইকে সতর্ক করে দেয়া হয়। কাউকে সন্দেহ হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া লিফলেট বিতরণকারীদের গোপনে গোপনে খুঁজতেও শুরু করেন অনেকে। তবে শেষ পর্যন্ত লিফলেট বিতরণের সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। লিফলেট বিতরণকারীরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায় অথবা পরিস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল ত্যাগ করায় ধরা পড়েনি। শাহাবাগ বসন্তের আহ্বানকারী ফেসবুক ও ব্লগারদের ভিডিও করার সময় সাইফুল্লাহ নামে এক শিবির ক্যাডারকে আটক করে কয়েকজন ব্লগার। তারা সাইফুল্লার হ্যান্ডক্যাম দেখতে পায় সে আন্দোলনের স্লোগানদানকারী ও মাথায় হলুদফিতা বন্ধনকারী ব্লগারদের ছবি ভিডিও রেকর্ড করেছে। তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র পরিচয় দেয়। একই সঙ্গে নিজেকে মুক্তিযোদ্ধার নাতি দাবি করেন তাৎক্ষণিকভাবে সাইফুল্লা নিজেই স্বীকার করেন সে প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা নয়। এ ছাড়া হ্যান্ডক্যাম কে দিয়েছে জানতে চাইলে সে তার এক বন্ধুর কথা বলে। তার ওই বন্ধুর মোবাইল নম্বরে কল করলে শিবিরের একটি শিল্পগোষ্ঠীর গান শোনা যায়। ওই বন্ধু গানটি ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করে। তাছাড়া তার পকেটে চট্টগ্রাম থেকে আসা একটি গাড়ির টিকেট পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে শিবির মনে হওয়ায় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেয়া হয়।
শিবিরের এ ষড়যন্ত্র প্রতিহত করতে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। ঘটনার পর কথা হয় গত পাঁচ দিন ধরে আন্দোলনের সঙ্গে থাকা, মিজান, নাসিম, অরণ্য, অদিত্য, শিবলির সঙ্গে। তারা বলেন, তরুণদের বিভ্রান্ত করতে শিবির যে ষড়যন্ত্র শুরু করেছে তা কোন কাজে লাগবে না। কারণ হিসেবে তারা বলেন, যারা এ আন্দোলনে যোগ দিয়েছে তারা শিবিরের জঘন্য কর্মকা- সম্পর্কে আগে থেকেই সচেতন। তাছাড়া তাদের ষড়যন্ত্রের খবর স্পষ্ট হওয়াতে এখন সাবাই সজাগ হয়ে গেছে। একই সঙ্গে শিবির ক্যাডারদের নজরদারিতে রাখা হবে বলেও উল্লেখ করেন এ তরুণরা।
ফেসবুকেও শাহবাগ আন্দোলনের বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে শিবির। আন্দোলনকারীদের বিষয়ে নানা ধরনের মন্তব্য করে স্ট্যাটাস দিচ্ছে। তবে ফেসবুকেও যাদের কমান্টে মৌলবাদীর পরিচয় পাওয়া যাচ্ছে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমোভও করে দেয়া হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×