somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া আবারও কাঁদবেন কি?

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেনারেল এরশাদের দেয়া কেন্টনমেন্টের ১টাকার বাড়িটি হারিয়ে, সংবাদ সম্মেলনে অঝরে কেদেছিলেন বেগম খালেদা জিয়া। মনে আছে নিস্চই ..


এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি বেশ কিছু সুযোগ-সুবিধা হারাচ্ছেন। নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার সব সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হবে।


বিরোধীদলীয় নেতার পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় খালেদা জিয়া সরকারি যেসব সুবিধা পেতেন, নতুন সরকার গঠিত হওয়ার পরপরই তাও থাকবে না। ১৯৯১ সালের পর এবারই প্রথম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতার পদে থাকবেন না।
সংসদে বিরোধীদলীয় নেতা পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার।
বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও মন্ত্রীর মতো পান। তাকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক, ছয়জন কনস্টেবলসহ আটজন হাউস গার্ড দেওয়া হয়।

এর বাইরে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দু'জন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে পুলিশ প্রটেকশন এখনও বহাল আছে। তবে তিনি বর্তমানে বাসার বাইরে না যাওয়ায় প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশের দায়িত্ব পালন করতে হচ্ছে না। নতুন সরকার শপথ নেওয়ার পর পর তার পুলিশ প্রটেকশনও থাকবে না।

বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দু'জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দু'জন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন।
গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা।

খালেদা জিয়া সরকারি বাসায় থাকেন না। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ করা সরকারি বাড়িটি সংস্কার করা হচ্ছে। বাড়ি থেকে পুরনো মালপত্র সরানো হচ্ছে। নতুন বিরোধীদলীয় নেতা মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠবেন কি-না, তা জানা যায়নি।
বিরোধীদলীয় নেতা বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়া চিকিৎসা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন। বিরোধীদলীয় নেতার পদ হারানোর ফলে খালেদা জিয়া এসব সুযোগ-সুবিধা আর পাবেন না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সমকালকে বলেন, নতুন সংসদ না হওয়া পর্যন্ত প্রধান বিরোধী দলের নেতা হিসেবে খালেদা জিয়া যে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাচ্ছিলেন, তা বহাল থাকবে। নতুন সংসদ গঠন করা হলে তখন তিনি জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান হিসেবে থাকতে পারছেন না। তাই তার আর আগের সুযোগ-সুবিধা বহাল থাকবে না। তবে সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহত্তর দলের প্রধান হিসেবে বিধান অনুযায়ী তাকে প্রাপ্য নিরাপত্তা দেওয়া হবে।

দেখার বিষয়, ১৯৯১ সাল থেকে ভোগ করা সুযোগ-সুবিধা হারিয়ে খালেদা জিয়া আবারও সংবাদ সম্মেলন করে কাঁদেন কিনা! সুত্র
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×