somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াদা খেলাপী খালেদা, ১০ মাসেও ডেলিভারি দিলেন না।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয় গত বছরের ২ মার্চ। আর এরপর বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের চারটি গ্রামের সবগুলো মন্দির ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শিরনাম ছিল, বগুড়া ও বাগেরহাটে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর : আগুন


উত্তরবঙ্গে বিএনপির দূর্গ হিসেবে পরিচিত বগুড়া জেলায় সংখ্যালঘুদের উপাসানালয়ে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সেখানকার হিন্দু জনগোষ্ঠী। এ ঘটনায় সারাদেশ জুড়ে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনাটির গুরুত্ব অনুভব করে ওই মাসেই তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দক্ষিণ সাবেক পাড়া মধ্যপাড়া, কর্মকারপাড়া, সাবেকপাড়া ও বামুনিয়া গ্রামের ভাঙা মন্দিরগুলো পরিদর্শন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমির সংখ্যালঘুদের আশ্বস্ত করতে তার এই ছুটে যাওয়া প্রশংসা কুড়িয়েছিল বটে।


ক্ষতিগ্রস্থ প্রতিটি মন্দিরের জন্য খালেদা জিয়া ৪ টন চাল বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। বামুনিয়া গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ অক্ষয় চন্দ্র পাল বয়সের ভারে ন্যুব্জ হয়ে গেলেও সাবেক প্রধানমন্ত্রীর ওই ওয়াদার কথা ভোলেননি। এই করেসপন্ডেন্ট দ্বয়কে কাছে পেয়ে স্মৃতি হাতড়ে স্পষ্ট করেই বললেন, ‘নেত্রী ৪ টন চাল দেওয়ার কথা বলেছিলেন। এই চালের টাকা দিয়ে আমরা মন্দির ঠিক করবো। কিন্তু আজ ১০ মাস হয়ে গেলেও ওই চাল আমরা পাইনি।’
সাঈদীর রায়ে একদিন পর শতাধিক লোক মিছিল নিয়ে বামুনিয়া গ্রামের কালিমন্দির চুরমার করে।
অক্ষয় চন্দ্র পালের এই কথার সমর্থন জানালেন একই গ্রামের হরেশ চন্দ্র পাল। তিনি বলেন, নেত্রী টাকা দেওয়ার কথা বললে তারা খুশি হয়েছিলেন। এভাবে কয়েক মাস যাওয়ার পর টাকা না পেয়ে হতাশ হয়ে যান তারা। এরপর নিজেরাই প্রায় ৮০ হাজার টাকা তুলে ইট দিয়ে দেওয়াল গাঁথা শুরু করেন। কিছু দূর যাওয়ার পর টাকা শেষ হয়ে যায়। এখন তাদের কাছে অর্থ না থাকায় কাজ এগোচ্ছে না।
একই রকম দাবি করলেন সোনারায় ইউনিয়নের কর্মকারপাড়া শারদীয় দূর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কর্মকার। কমিটির সাধারণ সম্পাদক বললেন, ‘অন্যসব মন্দিরের মতো তাদের মন্দিরেও ৪ টন চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খালেদা জিয়া। উনি যদি আমাদের কিছু না দেন, তাহলে কে দেবেন?’
১০ মাসেও সেই চাল না পেয়ে কিছুটা মন কষ্টের কথা উল্লেখ করলেও কোনো ক্ষোভ প্রকাশ করলেন না তিনি।
বামুনিয়া সার্বজনীন হরিমন্দিরের পাশে থাকেন লিটন মহান্ত ও কৃঞ্চ চন্দ্র প্রামানিক। এই দুই যুবক বললেন, নেত্রী (খালেদা জিয়া) চার মন্দিরে ১৬ টন চাল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই হিসেবে তাদের মন্দিরে ৪ টন চাল আসার কথা ছিল। তাদের আশা আজ না হোক কাল তারা এই চাল পাবেনই।


লিটন মহান্ত ও কৃঞ্চ চন্দ্রের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন পাশেই ছিলেন বিনতী রানী হালদার। তিনি বললেন, মন্দিরই ভাঙা হয়নি, সব প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে রাখে ওরা। মন্দির ভাঙার পর মনটাও ভেঙে যায় তার। তবে নেত্রী যখন কামারপাড়ার সমাবেশে সাহায্য দেওয়ার কথা বললেন, তখন সবাই আশায় বুক বেঁধে ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের সেই প্রতিশ্রুত চাল না পেয়ে হতাশ হয়েও ভেঙে পড়েননি সোনারায় ইউনিয়নের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। শোককে শক্তিতে পরিণত করে নিজেরাই নিজেদের মতো ঘুরে দাঁড়াতে অনেক দূর এগিয়ে গিয়েছেন তারা।
বামুনিয়া গ্রামের বাসিন্দারা কাজ শুরু করে থেমে গিয়েছেন। তবে বাকি সব গ্রামের বাসিন্দারা ভাঙা মন্দিরের স্থলে মন্দিরের দেওয়ালে নির্মাণের কাজ শেষ করেছেন। দক্ষিণ সাবেক পাড়া মধ্যপাড়ার স্বপন চন্দ্র সরকার ও নীরোদ চন্দ্র সরকার তাদের গ্রামের মন্দির নির্মাণ প্রসঙ্গে বললেন, গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে এক লাখ টাকার কাজ শেষ করেছেন। এখন ছাদ, গ্রিল মিলিয়ে তাদের আরো দুই লাখ টাকা লাগবে। এই টাকাও তারা যোগাড় করতে পারবেন। সুত্র
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×