somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজত কন্ডে জড়িত বিএনপি ও জামাতের এক ডজন নেতা

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তা-বের ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর তদন্ত নতুন করে শুরু হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব মামলার তদন্ত করছে। এ পর্যন্ত তদন্তে ও গ্রেপ্তারকৃতদের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে তা-বের নেপথ্যে ইন্ধন ও অর্থ জোগানে বিএনপি-জামাতের ডজন খানেক নেতা জড়িত বলে তথ্যপ্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছেন বিএনপির চার শীর্ষ নেতা। বাকীরা জামাতের। এরা মূলত হেফাজতকে সামনে রেখে সরকার পতন আন্দোলনের পথ খুঁজছিল। তবে ঘটনার ৮ মাস পার হলেও এখনো সেই ৪৪ মামলার তদন্ত শেষ না হওয়ায় অভিযোগপত্র আদালতে দাখিল করা যাচ্ছে না বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্টরা দাবি করছেন, রাতের অন্ধকারে ঘটে যাওয়া ওই তা-বের পেছনে অনেকগুলো চক্র কাজ করেছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে সবকটি মামলার অভিযোগপত্র তৈরি করা হবে। অভিযোগপত্রে বিএনপি-জামাতের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও থাকতে পারে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক ডিবি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত বছরের ৫ মে মতিঝিল ও আশপাশ এলাকায় তাদের তা-বে প্রাণহানি ও লুটতরাজের ঘটনা ঘটে। ঢাকায় পুলিশ ও নারায়ণগঞ্জে বিজিবি সদস্য নিহত হন।
গত বছরের ৫ ও ৬ মে ঢাকায় তা-বের ঘটনায় মতিঝিল, রমনা, পল্টন ও শাহাবাগ থানায় ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায়ও একটি মামলা করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে আরো ১৮টি মামলা দায়ের করে পুলিশ। রাজনৈতিক ডামাডোলের কারণে এই ৪৪টি মামলার তদন্ত এতোদিন থেমে ছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ডিবি পুলিশ এসব মামলা নিয়ে নতুন করে মাঠে নেমেছে। পদস্থ কর্মকর্তারা পুরো বিষয়টি মনিটরিং করছেন।
হেফাজতের তান্ডবের ঘটনায় নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দায়েরকৃত মামলায় হেফাজত ও জামাতের শীর্ষ ৩৩ নেতার নাম উল্লেখ রয়েছে।
হেফাজতের অনেক নেতা ১২ থেকে ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি।
মামলাগুলোর মধ্যে তিনটি হত্যা মামলা রয়েছে। মতিঝিল থানায় দায়ের করা হত্যা মামলা দুটির (১৩ ও ১৪ নম্বর, তারিখ ৬-৫-২০১৩) বাদী উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এসআই হাবিবুর রহমান। এ ছাড়া পল্টন থানায় দায়ের করা একই তারিখের হত্যা মামলাটির (৭ নম্বর) বাদী রেজাউল করিম নামে এক ব্যবসায়ী।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, তদন্ত চলছে। এরই মধ্যে অনেক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার তথ্য মিলেছে। যাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ মিলবে তারাই অভিযোগপত্রে আসামি হবেন।

ডিসি (ডিবি) কৃষ্ণ পদ রায় গতকাল শনিবার সন্ধ্যায় জানান, সবকটি মামলার তদন্ত ডিবির হাতে রয়েছে। প্রতিটি মামলায় ১৫০ থেকে ২০০ জনের নাম রয়েছে। এর বাইরে শনাক্ত না হওয়ায় অজ্ঞাতনামা আরো কয়েকশ ব্যক্তি আসামি। হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন তাতে ওই ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন ও অর্থায়নের ইঙ্গিত রয়েছে। সবকিছু মিলিয়েই তদন্ত চলছে। সুত্র
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×