somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইয়া! ৩ দিন তোর বাড়িত গেলাম ... দেখা পাইলাম না।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘নজর’ কাড়তে দলের মধ্যম ও জ্যেষ্ঠ নেতাদের লন্ডন সফর বেড়েছে। ওয়ান-ইলেভেনের পর দলের সংস্কারপন্থী বলে পরিচিতদের কয়েকজন সম্প্রতি লন্ডন গেছেন। এ ছাড়াও বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় ‘নিষ্ক্রিয়তা’র কারণে দলে যারা ‘অবস্থান’ হারিয়েছেন এবং দলে গুরুত্বপূর্ণ পদবি পেতে চান এমন নেতারা এখন লন্ডনমুখী হচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিএনপির অর্ধশত নেতা লন্ডনে গিয়েছেন। তাদের কেউ তারেক রহমানের দেখা পেয়েছেন, কেউ দেখা না পেয়ে ফিরে এসেছেন।
আওয়ামী লীগ সরকারের গত টার্মে রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তারেক রহমান। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর তারেক রহমান দলীয় রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে ওঠেন। হাওয়া ভবনে তাকে ঘিরে তৈরি করা বলয়ও সক্রিয় হয়ে ওঠে।
গত কয়েক মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যারা দেখা করতে গেছেন তাদের তেমন কাউকে নিরাশ করেননি তিনি। তার ঘনিষ্ঠরা বলছেন, এখন প্রায় সবার সঙ্গেই দেখা করেন বিএনপির ভাবী কাণ্ডারি। কিন্তু অল্প কয়েকজন যারা দেখা পান না বা দেখা পেতে দীর্ঘদিন সময় ঘুরতে হয়, তাদের ওপর তারেক রহমান বিরক্ত— এমনটাই মনে করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তারেক রহমানের ঘনিষ্ঠ একজন বলেন, ‘ভাইয়া (তারেক রহমান) এখন আর আগের মতো নেই। সবার সঙ্গেই দেখা করেন। যদি কেউ দেখা না পান, তাহলে বুঝতে হবে তার ওপর রুষ্ট তিনি।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এরশাদ উল্লাহসহ অনেকে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এছাড়া মধ্যসারির কয়েকজন নেতাও তার দেখা পান বলে একাধিক সূত্র জানিয়েছে। এর বাইরে তারেক রহমানের ঘনিষ্ঠরা হরমামেশাই তার দেখা পান।
প্রায় একই সময়ে দেখা করতে গিয়েও ব্যর্থ হন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বেশ কয়েকদিন চেষ্টা করে দেখা করতে ব্যর্থ হয়ে শুক্রবার সকালে দেশে ফেরেন তিনি। অবশ্য তাড়াহুড়ো করে দেশে ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার ঘনিষ্ঠ একজন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের সময় উপস্থিত থাকতে তিনি দেশে ফিরে আসেন।
জানা গেছে, কূটনীতিকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে ব্যর্থ হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী। যার কারণে তার ওপর ক্ষুব্ধ তারেক।
যুক্তরাষ্ট্রে চিকিত্সা নিতে যাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সম্প্রতি লন্ডনে যান। সেখানে তার ছেলে পড়ালেখা করেন। মাল্টিপল ভিসা নিয়ে আমেরিকা থাকায় একটি নির্দিষ্ট সময় পর তাকে অন্য দেশে গিয়ে আবার আমেরিকায় যেতে হয়। সেই নিয়ম মেনে তিনি লন্ডন গিয়েছেন। তবে এর ভিতরে অন্য রাজনীতি আছে বলে অনেকে বলে বেড়াচ্ছেন।
জানা গেছে, গত সাত দিন চেষ্টা করেও তারেক রহমানের সঙ্গে দেখা করতে পারেননি সাদেক হোসেন খোকা। লন্ডনের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত খোকা দেখা করতে পারেননি।
জানা গেছে, তারেক রহমানের ঘনিষ্ঠ এবং খোকা অনুসারী বলে পরিচিত ঢাকা মহানগর বিএনপি নেতা এম এ কাইয়ুম কয়েকদিন আগে লন্ডনে যান। তারেক রহমানের সঙ্গে খোকাকে দেখা করিয়ে দিতেই তিনি সেখানে গেছেন। তবে গত তিন দিন চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন।
লন্ডনের একটি সূত্র জানিয়েছে, হয়তো খোকা তারেক রহমানের দেখা পাবেন। তবে দেখা করতে ‘সময়’ পেতে তাকে যে বেগ পেতে হয়েছে, তাতে এটা নিশ্চিত যে, তারেক রহমান তার প্রতি সন্তুষ্ট নন।
ওয়ান-ইলেভেনের পরবর্তী সময়ে সংস্কারপন্থী হওয়ায় খোকার ওপর বেশ ক্ষুব্ধ তারেক রহমান। এছাড়া বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় ‘পালিয়ে’ থাকায় তার ওপর বেশ অসন্তুষ্ট হন তিনি। সুত্র
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×