somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শততম বিদ্যুৎকেন্দ্র: সাফল্যের উল্লেখযোগ্য চিত্র

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান পৃথিবীতে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যুৎ। সভ্যতার অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে আধুনিকতার নানা অনুষঙ্গের সঙ্গে। আর সেই অনুষঙ্গগুলো পূরণের জন্য প্রথমেই প্রয়োজন বিদ্যুৎ। বিদ্যুতের সঙ্গেই জড়িয়ে রয়েছে আধুনিক সভ্যতা। বিদ্যুতের আবিষ্কারই মানুষকে নতুন পথে চালিত করেছে। যত দিন যাচ্ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ছাড়া উৎপাদনের চাকা যেমন ঘোরানো সম্ভব না, তেমনি বিদ্যুৎ ছাড়া বর্তমানে একটি দিনও কল্পনা করা যায় না। বিদ্যুতের ওপরই নির্ভর করছে পুরো জীবনযাত্রা। বাংলাদেশও পিছিয়ে নেই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিদ্যুতের চাহিদা। আর মানুষের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যদিও মানুষের চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে আমাদের। তবুও চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ফলে সরকারের পক্ষে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিদ্যুৎ উৎপাদন একদিকে যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষও বটে। ইচ্ছে হলেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব না। এজন্যই প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বিনিয়োগ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের প্রতি গুরুত্ব আরোপ করে। এরই ধারবাহিকতায় দেশের নানাপ্রান্তে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। ৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৪৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন তিনটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন। আর এর মধ্য দিয়ে বর্তমানে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ১০০-তে। এসব বিদ্যুৎকেন্দ্রে মোট উৎপাদন ক্ষমতা ১১ হাজার ৮৭৭ মেগাওয়াট হলেও এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ১১ হাজার ২৮২ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনকে সাধুবাদ জানাতেই হয়। বিদ্যুতের অভাবে উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কা নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দূর হবে বলেই আমরা মনে করি। আমরা আরো মনে করি, নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি পুরনো, অকেজো বিদ্যুৎকেন্দ্রগুলো ধীরে ধীরে বন্ধ করে বিদ্যুৎ খাতে জ্বালানির সাশ্রয় প্রয়োজন এবং একই সঙ্গে বিতরণ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করা। ইতোপূর্বে বিদ্যুতের অভাবে উৎপাদনের চাকা থমকে যাওয়ার যে শঙ্কা আমাদের মনে প্রতিনিয়ত বাজত, নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সেই শঙ্কাও দূর হওয়ার পথ তৈরি হলো। সরকার ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগাপ্রকল্প গ্রহণ করেছে, আমরা মনে করি, তার বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×