somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবিত নেতাকে নিয়ে খালেদা জিয়ার শোকবার্তা!

১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজেদের দলীয় নেতা ও সাবেক এক সংসদ সদস্যকে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক 'ভুল শোকবার্তা' প্রত্যাহার করেছে দলটি।

সোমবার বিকেলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খানের মৃত্যুর খবর জানিয়ে এক শোকবার্তা দেওয়া হয়। পরে আরেক বিবৃতিতে তা নিয়ে সংশোধনী দিয়ে বলা হয়, ওই নেতা আসলে মারা যাননি।

বিএনপির সহদফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত প্রথম বিবৃতিটি গণমাধ্যমে আসে বিকেল ৪টা ১২ মিনিটে। এরপর একই নেতা স্বাক্ষরিত আরেকটি বিবৃতি আসে বিকেল ৫টা ২৭ মিনিটে।

প্রথম বিবৃতিতে বলা হয়, 'চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান গতকাল রাত দেড়টায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।'

ওই বিবৃতিতে বলা হয়, 'আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন,আলমগীর হায়দার খানের মৃত্যুতে চাঁদপুরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।'

এতে আরও বলা হয়, 'বেগম জিয়া মরহুম আলমগীর হায়দার খান এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।'

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আলমগীর হায়দার খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।'

প্রথম বিবৃতির প্রায় সোয়া এক ঘণ্টা পর আরেকটি বিবৃতি আসে গণমাধ্যমে। আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে নিজেদের দলের নেতার মৃত্যু খবর নিয়ে সংশোধনী পাঠানো হয়।

দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, 'চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান গতরাতে মৃত্যুবরণ করেছেন মর্মে খবর পেয়ে আমরা আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করেছিলাম। বাস্তবে তিনি এখন এ্যাপোলা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে ইউনাইটেড হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন।'

বিবৃতিতে আব্দুল লতিফ জনি বিবৃতিতে বলেন, 'অনাকাঙ্খিতভাবে ভুল তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা পাঠানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
সুত্র
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×