রোদজোসনায়, বারান্দাতে, মধ্য রাতে
ঘুম লোপাটে, এমন কেন ? তোর ও কি হয়?
ভিজতে গেলে, গ্রীলটা গলে, চাদের আলো
ফের লুকালে, লোকাল ট্রেনের জানলা গলে
দৃষ্টি যখন, অই দুরে যায়, যত্ত দুরে, মাছরাঙাদের-
দোল খাওয়া ডাল,কলমি ছুয়ে, মেঘের ছায়ায়
দাগ কেটে যায়,
দাগটা এমন, পানির মতন
ঠান্ডা নরম, খুব গভীরে, বুঝতে কি পাস?
বারান্দাতেই, ফের ফেরা যাক, যেমন তেমন
গাছগুলো সব,টবের জীবন, বেঙের মতন
কূয়ার জলে, চাদ ফুরালে, অন্ধকারে
চাদটাও নাই, ক্যন এমন হয়, ভাবতে গেলেই
জীবন জীবন,
জীবন তখন, কল্লা চেপে
হল্লা করে, কান পেতে থাক, শুনতে কি পাস?
না শুনলে থাক, সবার জীবন, এমন তো নয়
বৃত্ত আকাশ, ব্যস পরিধি, মাপ জোকে তার
খুব সচেতন, একটু যদি, ফোকর গলে
জোসনা মেলে, অন্ধকারে, কার তাতে কি?
আমরা তো আর, কেউকেটা নই, খুব সাধারণ
গ্রিলের ফাকের,জোস্না চুষে, তৃষ্ণা মেটাই !
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ ভোর ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



