এই পথে পথে পরে থাকা গাছের গুঁড়িগুলো কার!
আমি মনে হয় জানি -
যদি ও এই তার গ্রাম,
তবু সে কখনো আমাকে চলতি পথে
থামতে দেখবে না অথবা
দেখবে না যে আমি চেয়ে চেয়ে দেখি
কি করে তার গাছের গুঁড়িগুলো
গাঢ় তুষারকুচিতে ঢেকে ঢেকে যায় !
শুধু আমাকে বয়ে চলা এই নবীন ঘোড়াটি ভাববে
এইখানে বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায়
মনুষ্যবিহীন এমন নির্জন জমাট শীতল লেকের পাশে
গাছের গুঁড়ির সাথে দাঁড়িয়ে থাকাটা সত্যি কি উৎকট অদ্ভুত !
সে তার বর্মে লাগানো ঘন্টাধনিতে আলোড়ন তুলে জানতে চায়
কিছু কি ভুল হয়ে গেল ?
কিন্তু উত্তরে শুধু হাওয়ায় ভেসে যাওয়া তুষারকণার শব্দ ছাড়া
আর কিছু তো শোনা যায় না !
আমি তবু চেয়ে চেয়ে দেখি
গাছের গুঁড়িগুলো কি সুন্দর !
অন্ধকারের মতো কালো আর হৃদয়ের মতো গভীর !
কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ-
যেতে হবে আরো হাজার মাইল পেতে
ঘুমিয়ে পড়ার দিন
জেগে থাকা আরো হাজার রাত্রি নিদ্রাবিহীন !
মূল কবিতা :- Robert Frost

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



