somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লামা‬ ‪‎আহমদ‬ ‪‎শফি (‬(দা. বা.)-এর‬ ‪‎কথা‬ ‪বিজ্ঞানসম্মত!! ডেইলি মেইল তা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিয়েছে !!

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‪Pretty women make a man's mouth water
by ISABEL OAKESHOTT, Evening Standard

‪‎বাংলা‬ ‪অনুবাদঃ‬
সুন্দরী মেয়েরা পুরুষদেরকে আবেদনময়ি করে বা তাদের মুখ লালাময় করে তুলে!!

বলা হয়ে থাকে, সুন্দরী মেয়েদের দেখলে পুরুষের জিহবায় পানি চলে আসে -- আর এখন বৈজ্ঞানিক গবেষনা ইঙ্গিত করছে যে বিষয়টা আসলে সত্যি।

এক গবেষণায় উঠে এসেছে যে আকর্ষণীয় যুবতী মেয়েদের সাথে হালকা কথাবার্তার সময় পুরুষের লালা নাটকীয় পরিবর্তনের সম্মুখীন হয়।

এতে আরও বলা হয় যে বিপরীত লিঙ্গের কারো সাথে নিতান্ত অল্প প্রেমভাব দেখিয়ে কথা বলার সময় এমনকি মোটামুটি মুখ বেয়ে লালা বেরিয়ে পড়ার উপক্রম হয়।

তারা অপরকে যতই মুগ্ধ করার চেষ্টা করে ততই তাদের লালা বাড়তে থাকে।

আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা পুরুষের হরমোন ক্রিয়া পরীক্ষার ব্যবস্থা করেন। বিপরীত লিংগের প্রতি আকর্ষণানুভূতি আছে এমন যে সব কলেজ ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহন করে তাদেরকে বলা হয় একজন যুবক বা যুবতীর সাথে হালকা কথাবার্তা চালানোর জন্য।

অংশগ্রহনকারীরা, যাদের বেশিরভাগই তাদের কৈশোরে রয়েছে, তাদের কাছ থেকে এই কাজটির আগে এবং পরে লালার নমুনা সংগ্রহ করা হয়।

ফলাফলে দেখা যায় যে কেবল পাঁচ মিনিট অল্পবয়সী মেয়েদের সাথে কথাবার্তা চালানোর পরে ছেলেদের লালাতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে।

এদিকে যাদেরকে অন্য পুরুষদের সাথে জোড়া করে দেয়া হয়েছিলো তাদের ক্ষেত্রে খুবই কম কিংবা কোন পরিবর্তনই ঘটে নি, যাদেরকে কমবয়সী মেয়েদের সাথে জোড়া করে দেয়া হয়েছিলো তাদের লালাতে অতি উচ্চমাত্রায় পুরুষের সেক্স হরমোন টেসটোস্টেরন উৎপন্ন হয়েছে।

সবচেয়ে নাটকীয় পরিবর্তন পাওয়া গেছে সেসব পুরুষের ক্ষেত্রে যারা (বিপরীত লিংগকে) মুগ্ধ করার চেষ্টা করছিলো। ড. জেইমস্‌ রনি, শিকাগো বিশ্ববিদ্যালয়ের মন ও জীববিদ্যার অধ্যাপক যিনি এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি বলেন, "আমি এমনটা বলবো না যে লোকগুলোর লালা সত্যিকার অর্থে বেয়ে বেয়ে পড়ছিলো, তবে উল্লেখযোগ্য পরিবর্তন ছিলো তাদের লালায়। মহিলাদের সাথে তাদের এইসব কথাবার্তার পরে, তারা বিরাট টেসটোস্টেরনের পরিবর্তন দেখিয়েছে।"

"পরিবর্তনের এই মাত্রা এতটাই ছিলো যে সংশ্লিষ্ট মেয়েগুলো ভাবতে শুরু করছিলো যে তারা (পুরুষগুলো) তাদের প্রতি প্রেমিক হিসেবে বেশ কৌতুহলী কিংবা তাদের সামনে ভাব নেওয়ার চেষ্টা করছিলো।"

গবেষণায় অংশগ্রহনকারীদেরকে তারা যেসব মেয়েদের সাথে কথা বলেছিলো তাদেরকে শারীরিকভাবে কতটা আকর্ষণীয় বলে মনে হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো, "যৌন আবেদনময়ী" এবং "আকর্ষনীয়" ইত্যাদি শ্রেণীতে ফেলার জন্য।

পাঁচ মিনিটের এই পর্বের পর, মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছিলো পুরুষদের আচরণ সম্পর্কে, মূলত তাদেরকে (পুরুষদের) কতটা কৌতুহলী এবং ব্যাস্ত বলে মনে হয়েছে, এবং তাদেরকে মুগ্ধ করার চেষ্টারত বলে মনে হয়েছে কি হয় নি এগুলোর ওপর জোর দেয়া হয়।

মেয়েদের মধ্যে যারা এই গবেষনায় অংশগ্রহন করেছে তারা কেউই পেশাদার মডেল কিংবা আহামরি সুন্দরী কেউ ছিলেন না যে তাদের পুরুষদের জ্বিভে জল এনে ফেলার ক্ষমতা থাকতে পারে কারোর।

"বিবর্তন ও মানবিক আচরণ" নামে বের হওয়া একদম নতুন সংস্করণে ছাপানো এই গবেষণাপত্রে আমেরিকান দলটি এই প্রক্রিয়াকে "কোর্টশিপ রিসপন্স" নামে আখ্যায়িত করেছে।

ধারণা করা হয় যে, পুরুষেরা যখন কোন আকর্ষনীয় রমনীকে দেখে, তখন তাদের মস্তিষ্ক পিটুইটারি গ্ল্যান্ডে সংকেত পাঠায় যা টেসটোস্টেরনের উৎপাদন শুরু করে। হরমোনের পরিবর্তন যাচাই করা সবচেয়ে সহজ লালা পরীক্ষায়।

লেখাটি ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল হতে সংগৃহিত এবং অনুবাদকৃত। (ফেসবুক পেইজ আদর্শ নারী | Adarsha Nari এর সৌজন্যে )

লিংক- Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×