স্কেচঃ অজানা একজনের করা
এই সমস্ত ঘটে চলবে-
সত্যি ঢাকা কতগুলো অপূর্ব মিথ্যার গল্প,
অবিরাম বলে চলবে কেউ।
বেজে চলবে সুরের তানপুরা
কষ্টের বাঁশি ছাপিয়ে
তারই মন্দিরে!
অনিরুদ্ধ দ্বারের দেয়াল ঘেঁষে
পিঠ ঠেকবে না কারো,
ভাবনাগুলো এভাবেই
ঝলমল মখমলে শোভা নিয়ে
ভেতরটা চিরে চিরে আর্তনাদ করে উঠবে খুব!
কার কী পথ- কে ই বা তা
নিজে বেছে রাখে,
যে-
নিরন্তর হবে কোনো
যাওয়া-আসার উৎসব কোথাও!
সবি সত্য, যা সবে দেখে।
সবি মিথ্যে, যা সবে বোঝে।
সত্য-মিথ্যার এই প্রভেদ করার জন্য
জীবনের হাতে সময় আছে খুবি অল্প,
তার মাঝেও,
ভালবাসার জঞ্জালে বসেই
কাটিয়ে ফেলেছি
জীবনের অর্ধাংশ...
এই সমস্ত ঘটেই চলবে-
সত্যি ঢাকা কতগুলো অপূর্ব মিথ্যার গল্প,
অবিরাম বলে চলবে কেউ।
আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



