ধন্যবাদ
২৩ শে জুলাই, ২০১২ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একসময় গো-গ্রাসে গলাধ:করন করতাম তাঁর লেখা যে কোন বই। পড়ার বইয়ের মাঝে লুকিয়ে, ঠিফিন পিরিয়ডে, কারো বাসায় বেড়াতে গিয়ে ড়্রইং-রুমের এক কোনায় বসে, বইমেলা থেকে ফিরে সারা রাত ধরে, পাবলিক লাইব্রেরীতে বসে, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে, এমন কি ঈদের দিনেও। সেই অপরিপক্ক কিশোর মন-কে উথাল-পাথাল আবেগের ঈন্দ্রজালে বেঁধে ফেলতো সেইসব বইগুলো। আমার দৃঢ়বিশ্বাস আমার ছেলেবেলার আমি’র মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার অন্যতম কারিগর এই মানুষটি। সময়ের সাথে সাথে বেড়ে উঠি আর বড় হয়ে ওঠে আমার পাঠক মন। আস্বাদন করতে চায় বিশ্বসাহিত্যের অন্য সৃষ্টিগুলো। এতদিন ধরেই নিয়েছিলাম এই অতি সাদামাটা কাহিনীগুলোর প্রয়োজন ফুরিয়েছে। এমনকি যখন খবর শুনি উনি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, তখনো খুব একটা গুরুত্ব দেইনি।
কিন্তু তোমার মৃত্যু সংবাদ কেন যেন প্রচন্ড নাড়া গেল। মনের গহীনে লুকোনো তোমার ভক্ত সেই ছোট্ট আমিকে আজ যেন আবার বড় অসহায় অবস্থায় দেখতে পাচ্ছি। লেখক, তোমার কারনেই জাগতিক অনেক তিক্ত সময় থেকে নিজেকে মুহূর্তেই নিয়ে যেতে পেরেছি এক অদেখা অন্যভূবনে। তোমার মতো সরল অথচ অসাধারনভাবে মনের ভাব প্রকাশের ক্ষমতা আমার নেই। তাই শুধু বলছি: সেই সময়গুলোর জন্য তোমাকে ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন