নারীরা কি অবহেলিতই থেকেই যাবে
১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারা পৃথিবীতে যখন নারীরা অনন্য ভূমিকা রাখছে। যখন আমেরিকার মত রাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে সফল কন্ডোলিসা রাইস। যখন মহাকাশ ভ্রমণ করে আসছে দু:সাহসী নারী। আর যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রী হল নারী ঠিক তখনই অবহেলিত হচ্ছে এদেশের নারী। তাদের অধিকার দেয়ার কথা বলা হয় কিন্তু তার বাস্তবায়ন খুব কমই দেখা যায়। গতকাল বাসে চড়তে গিয়ে এরকমই একটি বিষয় লক্ষ্য করি। ঢাকা শহরের সকল বাসে মহিলা ও শিশুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের সিট গুলো পুরুষরা দখল করে রেখে দেয়। কোন মহিলা যদি উঠে তাহলে তাকে দাড়িয়ে থাকতে হয়। আমাদের সমাজের পুরুষদের পুরুষালী মনোভাবের জন্য নারীরা এভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তারা জীবনের বিভিন্ন সময়ে অধিকার থেকে বঞ্ছিত হয়। বিয়ের আগে পিতার সম্পত্তি থেকে, বিয়ের পরে স্বামীর অত্যাচার, অথবা তাকে যথাযথ অধিকার না দেওয়া, চাকরীর ক্ষেত্রে বৈষম্য, বৃদ্ধ হলে সেবার ক্ষেত্রে অবহেলা।
আমাদের দেশে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছে নারীরা। এটা আশার কথা। কিন্তু আমরা আশা করাবো তাদের দায়িত্বপালনে তারা দক্ষতা দেখাবে। তারা প্রমাণ করবে যে নারীরা অবলা না নারীরাও পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন