স্বাক্ষর দিয়ে এলাম.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ চলছে। আজ আমি স্বাক্ষর দিয়ে আসলাম। আজই প্রথম বই মেলায় গেলাম। গিয়ে খোঁজ করলাম কোথায় স্বাক্ষর নেয়া হচ্ছে। তারপর খুঁজে বের করালাম, স্বাক্ষর দিয়ে আসলাম।
বই মেলাতে আজ একটি দোকানে গিয়ে একটি মজার ঘটনা দেখলাম। আমার কাছে মজার সবার কাছে মজার নাও হতে পারে। একটি স্টলে গিয়ে দেখি সেখানে একজন লেখক (নাম উল্লেখ করছিনা) তিনি অটোগ্রাফ দিচ্ছেন। এই বই মেলাতে তার কয়েকটা বই প্রকাশিত হয়েছে। তো তিনি একজন ক্রেতার একটি বইতে অটোগ্রাফ দিতে গিয়ে বললেন এটা আমার লেখা শ্রেষ্ঠ বই। আমি মনে মনে হাসলাম যে তিনি এই কথাটি কয়টি বইয়ের বেলায় বলেছেন?
বই মেলা ঘুরে তারপর গেলাম পাবলিক লাইব্রেরীতে সংবৃতার আয়োজনে "মৌন মুখর শব্দাবলী" অমর একুশের বিশেষ পংক্তিমালা উপভোগ করতে । খুব ভালো লেগেছে। কবিতা গুলো শুনার সময় মনে হলো আমি ৫২'তে চলে গেলাম। যে কবিতাগুলো বেশী ভালো লেগেছে সে গুলো হল: মাহিদুল ইসলামের আবৃত্তি করা "মহাদেব সাহার একুশের গান" "মাহবুব উল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" "শামসুর রহমানের বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা" এবং "সৃজন সেনের মাতৃভূমির জন্য" এছাড়া কাজি রাজেশের আবৃত্তি করা "মাহবুব উল আলম চৌধুরীর আমরা ঘুমাবোনা" "আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ" ভালো লেগেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন