somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুট/বিগেইনার লেভেলের প্রোগ্রামিং প্রবলেমস : পর্ব-২

৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ টি প্রবলেমই রুট লেভেলের প্রোগ্রামারদের জন্য। ভ্যারিয়েবল, ইফ..এলস আর লুপিং জানলেই হবে।

০১. একটি বেসিক ক্যালকুলেটর।
______: একটি প্রোগ্রাম লিখুন যা ইনপুট হিসেবে ২ টি ইন্টিজার নাম্বার নিবে। অতপর ইনপুট হিসেবে অপারেটর (+,-,*,/) নিবে। যেই অপারেটর দেওয়া হবে ঐ দুটি নাম্বারের উপর সেই ক্যালকুলেশন করে আউটপুট দেখাবে। যেমন, নাম্বার হিসেবে যদি ১৫ আর ২৫ দেওয়া হয় এবং অপারেটর হিসেবে মাইনাস (-) চিহ্ন দেওয়া হয় তাহলে আউটপুট হবে -১০.

০২. ৩ টি নাম্বারকে বড় থেকে ছোট করুন যারা কেউ কারো সমান নয় [এ্যারে ইউজ করা যাবে না]।

______: ৩ টি নাম্বার ৩ টি আলাদা ভ্যারিয়েবল এ নিতে হবে। নাম্বার ৩ টি কেউ কারো সমান দেওয়া হবে না। আপনি আউট হিসেবে বড় থেকে ছোট ক্রমানুসারে তাদের দেখাবেন। যেমন ইনপুট যদি হয় ১৫, ৫, ২৫ তহালে আউটপুট দেখাবেন ২৫>১৫>৫. যারা হেল্প চান তারা নীচের ফ্লো-চার্ট টি ইউজ করতে পারেন

*****[বড় করে দেখতে নিউ ট্যাব এ ওপেন করুন ছবিটিকে]*****



০৩. ৩ টি নাম্বারকে বড় থেকে ছোট করুন যারা একে অপরের সমান হতে পারে [এ্যারে ইউজ করা যাবে না]।

______: ৩ টি নাম্বার ৩ টি আলাদা ভ্যারিয়েবল এ নিতে হবে। নাম্বার ৩ টি একে অপরের সমান হতেও পারে নাও হতে পারে। আপনি আউটপুট হিসেবে বড় থেকে ছোট ক্রমানুসারে তাদের দেখাবেন।নীচের এক্সাম্পল গুলো দেখুন

ইনপুট: ১৫ ৫ ২৫
আউটপুট: ২৫>১৫>৫

ইনপুট: ৫ ১৫ ৫
আউটপুট: ১৫>৫=৫

ইনপুট: ৫ ৫ ৫
আউটপুট: ৫=৫=৫

যারা হেল্প চান তারা নীচের ফ্লো-চার্ট টি ইউজ করতে পারেন

*****[বড় করে দেখতে নিউ ট্যাব এ ওপেন করুন ছবিটিকে]*****



০৪. নির্দিষ্ট ব্যবধানের মধ্যেকার সবগুলো প্রাইম নাম্বার দেখান।

______: প্রাইম নাম্বার হচ্ছে সেগুলো যেগুলো ১ এবং সেই নাম্বার ছাড়া আর কোন নাম্বার দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। ২ ডিফল্ট ভাবেই প্রাইম নাম্বার। ০ আর ১ কেনো প্রাইম না তা আমি জানি না। ৩ একটি প্রাইম কারণ ৩ কে ১ ও ৩ ছাড়া আর কোন নাম্বার দিয়ে নিঃশেষ ভাগ করা যায় না। এখানে আপনাকে প্রথমে দুটি নাম্বার দেওয়া হবে, ধরুন ১ এবং ১০. আপনার কাজ হবে ১ থেকে (১ সহ) ১০ পর্যন্ত (১০ সহ) নাম্বার গুলোর মধ্যে কোন গুলো প্রাইম তা আউটপুট এ দেখানো। এক্ষেত্রে আউটপুট হবে ২,৩,৫,৭



---------------------------------------------------------------------------

আমি যেভাবে এগুলো করেছি সেগুলো ১ তারিখে এখানে ই সমাধান হিসেবে আপডেট করবো একটু আলোচনা সহকারে। রুট লেভেলের কেউ ইন্টারেস্টেড থাকলে করতে পারেন। ভালোই লাগবে আশা করি।

আপনাদের সমাধান গুলো (চাইলে শুধু এক্সিকিউটেবল ফাইল অথবা সোর্স সহ) একটি ফোল্ডারে জিপ করে কোথাও আপলোড করে দিয়ে এখানে ডাউনলোড লিংক দিতে পারেন। তবে সেক্ষেত্রে প্রতিটি প্রোগ্রামের আউটপুটে আপনার এই ব্লগের আইডিটা দিয়ে দিবেন যাতে ডিফার করা যায়।

প্রোগ্রামগুলো কালেক্টেড। ২ নং টা করার পর ৩ নং টা আমি নিজে নিজেই করেছিলাম। তবে হতেই পারে যে সেটা কোথাও না কোথাও আছে। ফ্লো-চার্ট গুলো আমার করা, ভালো হইছে না..?

আপনারা চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। তেমন বিশেষ কিছুই হয় না, জাস্ট এমনি জয়েন থাকতে পারেন আরকি

http://www.facebook.com/groups/proghub/

প্রথম পর্বের লিংকস : এখানে ক্লিক করুন (রুট/বিগিনারস)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×