somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারিশ (ছোট গল্প)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আজ খবরের কাগজ আসতে বড্ড বেশি দেরি করছে”, চশমাটা পঞ্চমবারের মত মুছতে মুছতে ভাবলেন হাফিজ আলী। তাদের বাড়িটা শহরের শেষ প্রান্তে হওয়াতে পত্রিকার হকার সবার শেষে তার বাসায় খবরের কাগজটা ফেলে যায়। তবে আজ যেন আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। ৩পুত্র আর ১ মেয়ের জনক হাফিজ আলী। হাফিজ আলীর চাকরি জীবনটা কেটেছে ভীষণ ব্যস্ততার মধ্যে ব্যস্ততার ভেতর কবে যে বুড়ো হয়ে গেলেন বুঝতেই পারেননি। চাকুরি জীবনের ব্যস্ততা বা অবসর জীবনের স্থবিরতা কোনটাই তাকে খবরের কাগজ পড়তে আগ্রহী করেনি। কিন্তু গত ২ মাস যাবত সকালে খবরের কাগজ হাতে না আসা পর্যন্ত তিনি কোন কাজই শুরু করেন না। এমনকি তার বর্তমান প্রধান কাজ খবরের কাগজটা দিনের ভেতর কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া।

বড় ছেলে আর ছেলের বউ থাকে দূরের শহরে। বাড়িতে স্ত্রী, মেয়ে আর মেজ ছেলের বউয়ের ত্রিমুখো ঝগড়ায় কাগজ পড়ার ভীষণ সমস্যা হওয়াতে হাফিজ আলী কিছুদিন মোড়ের চায়ের দোকানটা বেছে নিলেন। কিন্তু সেখানে আরো কিছু উপদ্রব বাড়লো। কিছু গায়ে পড়া ছ্যাচড়া লোক পত্রিকা দেখলেই হাতটা বাড়িয়ে দেন এক নজর চোখ বুলাবার জন্য তারপর স্থান-কাল-পাত্র ভুলে চোখ বুলাতেই থাকেন। তিনি আজকাল রেল-ষ্টেশনের শেষ মাথায় গিয়ে বসেন, বড় আজিব এই জায়গাটা প্লাটফর্মের কোলাহল শেষ হয়ে হঠাত যেন সব কেমন নিশ্চুপ হয়ে গেছে এখানে। তাই নিরিবিলিতে খবরের কাগজ পড়ার জন্য এখানেই বসেন তিনি। এমন-ই একদিন দুপুরে ঘরমুখো হতেই নিজেকে এলাকার হ্যাডম(!) হিসেবে পরিচয় করে দেয়া পল্লবের সাথে দেখা। পল্লব তার নোংরা দাঁতগুলো বিশ্রীভাবে বের করে বলে, “কাকার, শরীলডা ভাল-তো?” হাফিজ আলী ‘হুঁ’ বলেই পাশ কাটাতে চান কিন্তু পল্লব সামনে এসে গলা খাঁদে নামিয়ে বলে, “ কোন খবর কি পাইলা কাকা?” হাফিজ আলী আর দাঁড়ায় না।

হাফিজ আলীর খবরের কাগজ পড়ার বহর দেখে অনেকেই তার কাছে আসে দেশ আর দশের অবস্থা জানতে। কিন্তু কোন খবর জানতে চাইলেই তিনি কেমন যেন ক্যাবলা মত হয়ে যান। কিছুদিন আগে তার মেজছেলে এসে বললো, “ আব্বা, আমাদের বেতন-ভাতা বাড়ানোর খবরটা দেখেছেন?” কথাটা শোনার অনেকক্ষণ পর বলেছিলেন, ‘এই রকম কোন খবর আজ ছেপেছে নাকি?’ অথচ সেদিনের প্রায় সবগুলো দৈনিকের শিরোনাম-ই ছিল সরকারী বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে।সবাই ভাবে এ কেমন সংবাদপত্র পাঠক যে জানেই না আজকের শিরোনাম কি! কিন্তু তাকে দেখে যে কেউ ভাববে তিনি প্রতিটি খবরের গভীরে গিয়ে তন্ন তন্ন করে কি যেন এক খবর খুঁজছেন।


বেশ কয়েকদিন পরের কথা…

গত চারদিন ধরে হাফিজ আলী বাসায় খবরের কাগজ নেয়া বন্ধ করে দিয়েছেন। ঠিক পাঁচদিন আগে হাফিজ্ আলী ১৩০ কিলোমিটার পথপাড়ি দেন একটা বেওয়ারিশ লাশের কবর জিয়ারত করতে। যে ২০/২২ বছর বয়সী বেওয়ারিশ লাশটার বাম কপালে একটা কাটা দাগ ছিল, পরনে ছিল হলুদ গেঞ্জি আর কালো প্যান্ট। খবরটা দৈনিক সংবাদপত্রের ছোট একটা অংশ দখল করেছিল।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×