আমাদের সময়-এর প্রতিষ্ঠাকালীন সহকারী সম্পাদক, কবি ও গবেষক তপন বাগচীর পাঁচট বই বেরুচ্ছে এবারের বইমেলায়। সূচীপত্র প্রকাশনী এনেছে তাঁর সম্পাদিত 'বাঙলাদেশের উচ্চশিার দুশিা বছর'। উচ্চশিা বিষয়ক 62টি প্রবন্ধের প্রায় সাড়ে পাঁচশো পৃষ্ঠার বই এটি। যৌথ সম্পাদক মুহম্মদ সাইফুল ইসলাম। এর আগে বিশাকা প্রকাশনী থেকে বেরিয়েছে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ 'অন্তহীন তের গভীরে'। বর্ণায়ন থেক বেরুবে 'বিস্মৃত পত্রিকা ভারতমিহির রচনা সংকলন'। এটি সংগ্রহ করেছেন বিশিষ্ট গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। এছাড়া অধুনালুপ্ত দ্বিমাসিক বিজ্ঞান পত্রিকা 'অণু'র নির্বাচিত সংকলন 'বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়াস' নামে বেরুচ্ছে সূচীপত্র থেকে। অণু পত্রিকার সম্পাদক প্রকৌশলী স্বপন বিশ্বাসের সঙ্গে এটি যৌথ সম্পাদনা। এছাড়া একই প্রকাাশনী থেকে বের হচ্ছে তাঁর সম্পাদিত 'বিস্মৃতপ্রায় বাংলা সাময়িকপত্র" নামের একটি গ্রন্থ। এই গ্রন্থেও ভূমিকা লিখেছেন বিশিষ্ট সাময়িকপত্র গবেষক ড. আবুল আহসান চৌধুরী। একসঙ্গে পাঁচটি বই প্রকাশ সম্পর্কে তপন বাগচী বলেন, এগুলো তো আর একসঙ্গে লেখা নয়। ছাত্রজীবন থেকেই মালমশলা সংগ্রহ করেছিলাম। এখন একসঙ্গে বেরুলো, এই আর কি!' তিনি বলেন, 'কবিতা লিখেই আনন্দ পাই, কিন্তু সম্পাদনাগ্রন্থের মাধ্যমে একটি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাই। লেখকজীবনে এটিও কম সৌভাগ্যের নয়'।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



