নব্বই দশকে যখন বাংলা ব্যান্ড জগতের স্বর্ণযুগ চলছিল তখন সেই স্বর্ণযুগের পুরোধার দলে ছিল আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এলআরবি। শুরুতে ডাবল অ্যালবামের চমক-ই শুধু ছিল না; ছিল সময়ের আগে চলে আসা হার্ড রক ঘরানার গান। বাংলা ব্যান্ডে হার্ড রক গানের যাত্রা এলআরবি-কে দিয়েই শুরু হয়েছিল। মাধবী, হকার, ফেরারী মন, ঢাকার সন্ধ্যা সহ আরো অনেক মুগ্ধতা ছড়ানো গান দিয়ে এলআরবি জানান দিয়েছিল তারা থাকতেই এসেছে। দিনের বেলা অফিস আর রাতের বেলা মিউজিক না করে আইয়ুব বাচ্চু মিউজিক-টাকেই প্রফেশন হিসেবে নিয়েছেন।নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেশের সেরা গিটারিস্ট হিসেবে। শুধু দেশ বলি কেন- আমার মতে আইয়ুব বাচ্চু এই উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট। প্রথম ডাবল অ্যালবামের পর সুখ, তবুও,ঘুমন্ত শহরে, ফেরারী মন, স্বপ্ন, আমাদের বিষ্ময়, মন চাইলে মন পাবে, মনে আছি নাকি নাই, স্পর্শ এবং সর্বশেষ অ্যালবাম যুদ্ধ। ‘সেই তুমি’, ‘রুপালী গিটার’, ‘ঘুমন্ত শহরে’, ‘সুখী ছেলে’, ‘রাতের তারা’, ‘চাঁদ মামা’, ‘সাড়ে তিন হাত মাটি’, ‘ভালো লাগে না’, ‘মন চাইলে মন পাবে’, ‘বান্দা’ ইত্যাদি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে এলআরবি। মেইন স্ট্রিম ব্যান্ডগুলোর মধ্যে শুধুমাত্র এলআরবি-ই এই অডিও জগতের দুঃসময়ে অ্যালবাম বের করার সাহস রাখে। ‘আমাদের বিষ্ময়’ এলআরবি-র ২য় ডাবল অ্যালবাম এবং ‘ফেরারী মন’ অ্যালবামটা হলো বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র লাইভ অ্যালবাম। এলআরবি শুরু থেকেই গান নিয়ে এক্সপেরিমেন্ট করে এসেছে। মাত্র ১৩ দিনের চেষ্টায় তারা বের করেছিল ‘তবুও’ নামের অ্যালবামটি। এলআরবি-র অন্য সব অ্যালবামের মত এই অ্যালবাম-টা এত হিট না হলেও সমজদার শ্রোতাদের ঠিকই মুগ্ধ করতে পেরেছে। ১৯৯১ সালের এই দিনে এলআরবি-র যে যাত্রা শুরু হয়েছিল ওই যাত্রা আজো থামেনি। শুভেচ্ছাসহ আশা রইলো এই যাত্রা যেন অচিরেই না থামে। মুগ্ধতা ছড়ানো গান দিয়ে যেন এলআরবি যেন আমাদের মুগ্ধ করে যায়। শুভ জন্মদিন এলআরবি।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।