somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

12 Angry Men দেখার মত একটি সিনেমা

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি যে সিনেমাটি নিয়ে আলোচনা করব তার নাম 12 Angry Men অর্থাৎ ১২ জন রাগান্বিত ব্যক্তি। সিনেমা বোদ্ধারা অবশ্যই সিনেমাটি দেখে থাকবেন। কারণ এই সিনেমার আইএমডিবি র‍্যাংকিং ৬ অতএব তাদের জন্য আমার এই লেখা নয়, এই লেখা তাদের জন্য যারা সিনেমাটি দেখেন নি। আমি সিনেমাটি দেখে যে রকম মুগ্ধ হয়েছি আমার লেখায় ততটা মুগ্ধতা ফুটবে না জানি তবু আমার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি আর একজনও মুগ্ধতার সন্ধান পায় সেই প্রত্যাশায় এই আনাড়ী রিভিউ। তার পরও যদি কেউ আরও ভাল রিভিউ পড়তে চান তো ঘুরে আসুন এখান

থেকে।

অত্যন্ত সাধারণ একটি কাহিনী নিয়ে তৈরি সিনেমাকে অসাধারণ উপমায় কিভাবে উন্নীত করা যায়, তা এই ছবিতে পরিচালক দেখিয়ে দিয়েছেন হাতে কলমে। এক ঘণ্টা ছত্রিশ মিনিটের সিনেমাটির এক ঘণ্টা পঁচিশ মিনিটের দৃশ্যায়ন একটি বদ্ধ কক্ষে যেখানে বার জন মানুষ ব্যতিত উল্লেখ করার মত আর কোন উপাদান নেই। কিন্তু একটি মুহূর্তের জন্য ক্লান্তি কিংবা বিরক্তি এই সিনেমাতে আপনি খুঁজে পাবেন না। বাকবিতণ্ডা আর নানামুখী চরিত্রের অসাধারণ সংমিশ্রণ সিনেমাটিকে করেছে অসাধারণ। পরিচালক অত্যন্ত তীক্ষ্ণ এবং পরিস্কারভাবে চরিত্রগুলো বাছাই এবং তাদের ডায়লগগুলো তৈরি করেছেন। ফলে সিনেমাটি লাভ করেছে চির যৌবন। আমার মতে এই সিনেমাটি পুরনো হবে না কখনো। ১৯৫৭ সালের সাদাকালো একটি চলচ্চিত্র ২০১২ সালে এইচডি ছবির যুগে এসেও আপনাকে আনন্দিত করবে এবং বিমোহিত করবে ঠিক একই মহিমায়।

এবার আসি চলচ্চিত্রের কাহিনীতে। আসলে কাহিনীটি তেমন কিছুই নয়। একটি ছেলে তার বাবাকে খুন করেছে কিনা সেই বিষয়ে মামলার সিদ্ধান্তের জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয় যার সদস্য এই বার জন। এবং তারা যদি একমত হয়ে বলে যে ছেলেটি দোষী তাহলে তার মৃত্যুদণ্ড হবে নতুবা বিচারকার্যটি পুনরায় বিবেচনা করা হবে। বার জন জুরি একটি কক্ষে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে। কাহিনী বলতে এটুকুই। কিন্তু এই সিনেমা যদি কেউ কাহিনী দেখার জন্য বসেন তবে আমি বলব তিনি এতে কিছুই খুজে পাবেন না। কারণ এই সিনেমার মাহাত্ম্য কাহিনীতে নয় বরং সিনেমার পরিচালনায়। একটি নিরস সাদামাটা কাহিনীর মধ্যে আরও অনেকগুলো উপাদানকে যুক্ত করে পরিচালক এর গতিকে করেছেন মোহনীয় আর দর্শকদের করেছেন মন্ত্রমুগ্ধ। আমার ব্যক্তিগতভাবে ভাল লেগেছে জুরিদের চরিত্রের বাছাই এবং সেই অনুযায়ী তাদের আচরণ। এক কথায় অসাধারণ। প্রতিটি চরিত্র বাস্তবিক এবং ইউনিক। একটি কক্ষের ভিতর একটি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমে ১২টি পৃথক চরিত্রের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা আমার কাছে অসম্ভব একটি কাজ মনে হয়েছে। কিন্তু পরিচালক তা করতে সচেষ্ট হয়েছেন অত্যন্ত সুচারুরূপে যা এই ছবিটার মূল প্রাণ। এ ছাড়া ডায়লগ তো আছেই। মানুষের মধ্য বদ্ধমূল বিশ্বাস এবং প্রমাণিত প্রমাণের বাইরেও যে ভাবনার গণ্ডী থাকতে পারে তা এই সিনেমাটি সুন্দর করে তুলে ধরেছে।

আজ এ পর্যন্তই। ভাল লাগলে মতামত জানাতে ভুলবেন না। আর ভুল হলে ধরিয়ে দেওয়াটা আপনাদের দায়িত্ব। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×