
ম্যাচের প্রতিক্রিয়া জানানোর আগে হুমায়ুন আহম্মেদ স্যারের একটা গল্প বলি:
স্যারের ছেলে নুহাশ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ভাবলো যাই বাবাকে নিজে গিয়ে সুসংবাদটা দিয়ে আসি বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। নুহাশ বাসায় গিয়ে দেখে স্যার লেখালেখিতে খুবই ব্যস্ত। নুহাশ হাসি হাসি মুখে বললো
-বাবা আমি এ প্লাস পেয়েছি।
স্যার তখন বলেন
-ও আচ্ছা ভাল,বসো তোমার সাথে কথা আছে।
আবার গভীর মনোযোগ দিয়ে লেখা শুরু করলেন।
উনার চেহারা দেখে খুব বেশি উচ্ছসিত মনে হচ্ছিল না। নুহাশের খুব মন খারাপ হল।
স্যার ছেলের মনের অবস্থা বুঝতে পারলেন। নুহাশকে কাছে ডেকে নিয়ে বললেন
-বাবা তুমি আমার ছেলে তুমি এস এস সি তে এ প্লাস পাবে এটাইতো স্বাভাবিক। এখানে আনন্দ করার কি আছে?
পাচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ব্রাজিল।পেলে, গারিঞ্চা,জিকো,রোমারিও,বেবেটো,রোনালদো,রোনালদিনহো,ররার্টো কার্লোস,কাকা এবং নেইমারের মত লিজেন্ডদের দেশ ব্রাজিল। সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণের কৃতিত্ব কেবল তাদেরই। বিশ্বকাপে বেশি গোলের রেকর্ডও তাদেরই। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে যাবে এটাই স্বাভাবিক এখানে আনন্দ করার কিছু নেই। ছোট দলগুলো যারা কোন রকম টেনেটুনে বিশ্বকাপ খেলতে এসেছে ২য় রাউন্ডে গিয়ে আনন্দ করা তাদেরই শোভা পায়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




