somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র শবে ব’রাত রাতের কতিপয় গুরুত্বপূর্ণ আমলাদিঃ

০৬ ই জুলাই, ২০১২ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা হে শা’বানের ১৪ তারিখ দিবাগত রাত মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য রাত, এই রাতের ইবাদত অন্যান্য রাতের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে খুবই প্রিয়,
সকল মুসলিমের এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, যিকির-আযকার, তাসবিহ-তাহলিল, দরূদ শরীফ পাঠসহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকা উচিত।

হাদীস শরীফে বর্ণিত এই রাতের নফল নামাজসমূহঃ
পবিত্র শবে ব’রাতের রাতে গোসল করা মুস্তাহাব,
অসুবিধার কারনে গোসল করতে সক্ষম না হলে,তবে শুধু ওযু করে দু’রাকাত তাহিয়্যাতুল ওযুর নামাজ আদায় করা, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর আয়াতুল কুরসী ১ বার, সুরা ইখলাস ৩ বার পড়বেন।
এই রাতে এই নামাজের ফজিলত অনেক।

হাদিসে বর্ণিত আছে যে, শা’বান মাসের প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে চার রাক’আত নফল নামাজ আদায় করলে, (প্রতি রাক’আতে সুরা ফাতিহার পর সূরা ইখলাস ৩০ বার), আদায়কারীকে একটি হজ্ব ও একটি উমরার সওয়াব দান করা হয়।
(উল্লেখ্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, আজকের এই শবে ব’রাতের রাত বৃহস্পতিবার দিন গত রাত যা জু’মা রাত হিসেবে বিবেচিত)

অন্যত্র এসেছে, এই রাতে বিশেষভাবে দু’রাকাত নামাজের কথা, (প্রত্যেক রাক’আতে সুরা ফাতিহার পর আয়াতুল কুরসী ১ বার, সূরা ইখলাস ১৫ বার) নামাজ শেষে ১০০ বার দরূদ পাঠ করলে, আল্লাহ এই নামাজের ওসিলায় তার রিযিক (জীবিকা) বৃদ্ধি করে দেন।

অপর এক হাদিসে এসেছে, এই রাতে দু’সালামে ৮ রাক’আত নামাজ আদায়ের কথা (প্রত্যেক রাক’আতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস ১০ বার), এই নামাজ আদায়কারীর জন্য আল্লাহ অগণিত ফেরেশতা নিয়োগ করবেন, যাঁরা কবরের আযাব থেকে নাজাত ও বেহেশতে প্রবেশের সুসংবাদ দিবেন।

তাছাড়া, যারা ঊপরোক্ত নামাজসমূহ পড়তে সক্ষম না হলে, ৬ নিয়তে ১২ রাক’আত নফল নামাজ পড়তে পারেন, (১ম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কদ্বর ১ বার ও ২য় রাকাতে সুরা ফাতিহার পর ৩ বার সুরা ইখলাস, অথবা কারো সুরা কদ্বর জানা না থাকলে, প্রতি রাক’আতে সুরা ফাতিহার পর ৩ বার সুরা ইখলাস পড়া যাবে)

এই বিশেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, সর্বাধিক ১২ রাক’আত
হাদিসে বর্ণিত, এই নামাজ রাসুল (দঃ) এর কাছে অতি প্রিয়, যে প্রত্যেহ রাতে এই নামাজ আদায় করবে, নবী করীম (দঃ) তাঁকে অবশ্যই স্বপ্নযোগে দর্শন দিবেন,
নবী করীম (দঃ) বলেন, ফরয নামাজের পর তাহাজ্জুদ নামাজের মত ফজিলতপূর্ণ অন্য কোন নামাজে নেই। (আবু দাঊদ শরীফ)

এই রাতে সালাতুত্তাসবীহ নামাজ পড়তে পারেন,
একদা নবী (দঃ) তাঁর চাচা হযরত আব্বাস (রাঃ) কে ডেকে বললেন, চাচা ! আমি কি আপনাকে সুসংবাদ দিব না ? দশটি মর্তবা লাভের অধিকারী করব না ? তা হচ্ছে, আপনি ৪ রাক’আত সালাতুত্তাসবীহ নামাজ পড়েন, আল্লাহ আপনার যাবতীয় গুনাহ (বিগত-আগত, জানা-অজানা, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, প্রকাশ্য-অপ্রকাশ্য) ক্ষমা করে দিবেন।
অতঃপর রাসূল (দঃ) বলেন, আপনার যদি সামর্থ্য থাকে, তবে প্রত্যেহ ১ বার এই নামাজ পড়ুন, যদি তা না পারেন, প্রত্যেহ জু’ম্মাবার পড়ুন, যদি তাও না পারেন, মাসে ১ বার পড়ুন, যদি তাও না পারেন, তাহলে বছরে ১ বার পড়ুন, যদি তাও না পারেন, জীবনে ১ বার হলেও এই নামাজ পড়া চাই। (সহীহ মুসলিম)

এই রাতে তাসবিহ-তাহলিল পড়েন,
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (দঃ) ইরশাদ করেন, দু’টি বাক্য মুখে পাঠ করা খুবই সহজ, অথচ কিয়ামতের পাল্লায় অনেক ভারী হবে, আর আল্লাহর কাছে বাক্য দু’টি খুবই প্রিয়।
তাহা হল, “ছোবহানাল্লাহে ওয়া বিহামদিহী” “ছোবহানাল্লাহিল আযীম”। (সহীহ বোখারী, সহীহ মুসলিম, মিশকাত-২০০)

এই রাতে বেশী বেশী দরূদ শরীফ পাঠ করেনঃ
হাদিস শরীফে বর্ণিত আছে যে, যে ব্যাক্তি শা’বান মাসে তিন হাজার বার দরূদ শরীফ পাঠ করবে, তাঁর জন্যে কিয়ামত দিবসে রাসূল (দঃ) এর সুপারিশ অবধারিত।

এই রাতে বেশী বেশী কোর’আন তিলাওয়াত করুনঃ
শবে ব’রাতের রাতে সুরা বাকারার শেষ দু’আয়াত “আমানার রাসূল থেকে কাফেরীন” পর্যন্ত ২১ বার পাঠ করা নিরাপত্তা, শান্তি ও জান-মালের হিফাজতের জন্য উপকারী।
শবে ব’রাতের রাতে সূরা ইয়াছিন ৩ বার পাঠ করলে, জীবিকা বৃদ্ধি, দীর্ঘায়ু লাভ ও আকস্মিক বিপদাপদ থেকে নিরাপদ থাকা যায়।
শবে ব’রাতের রাতে সূরা দূখান ৭ বার পাঠ করলে, মহান আল্লাহ তিলাওয়াতকারীর সত্তরটি দুনিয়াবি প্রয়োজন ও আখেরাতের সত্তরটি প্রয়োজন পূরণ করবেন।

এই রাতের আমলের কোন শেষ নেই, যে যত পারেন আমল করেন,
পরিশেষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন, (আমিও দোয়াপ্রার্থী)
পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন যারা কবরবাসী, তাদের কবর যিয়ারত করতে কিন্তু ভুলবেন না।
আগামীকাল শুক্রবারের রোজাটা রাখার চেষ্টা করবেন

আল্লাহ আমাদের সকলকে অনেক অনেক আমল করার তাওফিক দিন, আমিন 
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×