সাংবাদিক সাগর রুনির হত্যা বহুল আলোচিত একটি ঘটনা। তাদের হত্যার পরে সরাষ্ট্র মন্ত্রীর আসামী ধরার সময় বেধে দেয়ার কথা নিশ্চয়ই মনে আছে। আট চল্লিশ ঘন্টা...। কিন্তু তারপরে কত আট চল্লিশ ঘন্টা যে পার হয়ে গেছে তার হিসাব কে রাখছে? উনারা আসামী ধরতে পারলেন না।
অবশেষে কোর্ট পুলিশের নিকট থেকে তদন্তের ভার র্যাবের উপরে দিলেন। র্যাব তাদের দায়িত্বে খুব একটা অবহেলা করেন নি। তারা হত্যাকারী আসামীকে ধরতে পারেনি ঠিকই। কিন্তু মারা গিয়ে যারা অপরাধ (!) করেছেন, তাদেরকে মাটির নিচ থেকে হলেও ধরে এনেছে। কবর খুলে নিয়ে এসেছে। প্রমান করেছে- আমরা পারি!
মেঘ বলেছিল, যারা খুন করেছে তাদেরকে সে আগে দেখেছে। পিকনিকে তারা একসাথে গিয়েছিল। তাইলে যার ব্যাপারে কথা উঠেছে, জনৈক মন্ত্রীর সেই ভাইয়ের ছবিটা একবার মেঘকে দেখালেই কি মোটামুটি নিশিচত হওয়া যায়না? গলে যাওয়া লাশ মাটির নিচ থেকে তোলার কি খুব প্রয়োজন পড়ে? তদন্তের স্বার্থে তাদের লাশ কবর থেকে তোলার বিপক্ষে নই। তবে সত্যিকার অর্থেই সেটা প্রয়োজন হতে হবে।
নাকি সবই শেষ পর্যন্ত প্রধান মন্ত্রীর বেডরুম সংক্রান্ত সেই বিখ্যাত বক্তব্যের দিকেই যাবে? তার জন্য সময় ক্ষেপন করার এটা একটা কৌশল? এমন প্রশ্ন তোলা খুব কি ভুল হবে?
মেঘের সাথে কি হাসিনা তার ছোট ভাই রাসেলের তুলনা করতে পারবে? প্রশ্ন রেখে গেলাম
লিখেছেনঃ- তারকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


