বাংলাদেশ ৬৯ রানে ৩য় ওয়ানডেতে হেরে গেলো । যদিও সিরিজে ২-১ এ এগিয়ে আছে, কিন্তু পরের ম্যাচে চাপ বেড়ে গেলো না ? জিততেই হবে না জিতলে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে । আশা করব তারা চাপে পড়বেনা । আজকের ম্যাচ দেখে কিছু কথা বলতে মন চাইছে, তাই এ লেখার অবতারনা ।
টস জয়ের পর বোলিং নেয়াটা ছিল বোকামি , কারন আমাদের বোলিং এখন দুর্বল এবং ওরা বড় স্কোর করলে ব্যাটিং-এ চাপ পড়বে । বাস্তবে তাই ঘটল । হতে পারে উইন্ডিজের সাথে ২৭৩ রান চেজ করে পাওয়া আত্মবিশ্বাস এ সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে ।
পরের ভুল ছিল মেহরাবের অন্তর্ভুক্তি , হয়তো সাকিবের ওপর থেকে চাপ কমানোর জন্য তাকে নেয়া । কিন্তু সে ওপেনার , তাকে ওপেন করানোটাই দরকার ছিল । আমার মতে সে ওয়ানডের উপযুক্ত নয়, টেস্টের জন্য ফিট ।
নাঈমকে দিয়ে ওপেনিং করানো কার মাথা থেকে এসেছে বুঝলাম না , এ উইকেটে তেড়েফুঁড়ে খেলার দরকার ছিল না ; সিঙ্গেল নিয়ে খেলতে থাকলেই জেতা যেত । নাঈমকে দিয়ে কি আফতাবের মত হিটিং আশা করা যায় ?
আশরাফুল-সাকিব-রহিমের আউট মেনে নেয়া কষ্টকর ; টেলর এর ব্যাটিং দেখেও তারা কিছু বুঝল না ? চার-ছয়ের আশায় বসে না থেকে সিঙ্গেল-ডাবলস নিয়ে সে ফিফটি করে তাই দেখাল ।
সবশেষে রবিনের প্রশংসা করতেই হয়, বোলার হিসেবে দলে থেকেও অলরাউন্ড পারফরম্যান্স মাশরাফির কথা মনে করিয়ে দিল । ছেলেটাকে ঘষা-মাজা করলে দেশের উপকারই হবে । আর বোলিং নিয়ে কিছু বলার নেই, জিম্বাবের ব্যাটিং বোলিং-এর দৈন্যদশা তুলে ধরেছে । ভালো ব্যাকআপ না থাকলে বোলিং-ব্যাটিং নিয়ে আফসোস কোন কালে শেষ হবেনা ।
বিসিবির উচিৎ হবে নাফিস, আফতাব, কাপালী , রুবেল , তাপশ ,ফরহাদ রেজাদের নিয়ে এ দল করে ট্যুর এর ব্যবস্থা করা । পাশাপাশি তালহা জুবায়ের, রাজিবদের ভাল ট্রেনিং দিয়ে শাণিত করা ।
খেলা দেখে খুব আপসেট না হলেও ম্যানেজম্যান্টের উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে ভয় পাচ্ছি । হারলে এদের দোষ পড়েনা , প্লেয়ারদের দোষ পড়ে ; সিলেকশন কমিটিরও জবাবদিহীতার ব্যবস্থা করা দরকার । কেন তারা ওয়ানডে টীমে টেস্ট আর টেস্ট টিমে ওয়ানডে প্লেয়ার সিলেক্ট করেন তা ব্যাখ্যা করা বাঞ্চনীয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



