somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

প্রাপ্তি স্বীকার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সুদীপ্ত, সত্যি বলছি মাইরি
কবিতায় কখনও মিথ্যে বলেছে কেউ
জানিনে,
তাই ভালবাসাকে স্থান দিয়েছি
কবিতার পাশে সর্বদা ।
স্পষ্ট করে যদিও কাউকে বলিনি কখনও ভালবাসি
তবে ভালবেসেছি ক্ষনে ক্ষনে ।
মেয়েরা আমার কাছে দেবিতুল্য
তবে শুধু পূজো করে তুষ্ট হব
এমন পূজারীও আমি নই বিলক্ষণ,
ওদের স্নিগ্ধ ঠোঁটে যখন হাসির নীর ঝরে
জানো সুদীপ্ত তখন ভীষণ ইচ্ছে করে-
রাঙা ঠোঁটটা আরেকটু আরক্তিম করে দেই ছুঁয়ে ।
ঠিক যেমন গীটারের তারে আঙুলের স্পর্শ না হলে
সুর ওঠে না,
তেমনি ওদের ঠোঁটে স্পর্শ ব্যাতিত
আবিষ্কার করেছি শূন্যস্থান সর্বদা ।
বেহায়া ভাবছ নিশ্চয়
সেকথা বলেছ বহুবার মজা করে
আমি কিন্তু অস্বীকার করিনি ।
চোখটা আমার বড় বেহায়া
সেকথাও স্বীকার করেছি নির্লজ্জের মত ।
তবে জানো দৃষ্টি আমার রক্তাক্ত ক্ষত বিক্ষত ।
কারো চোখে কখনও দৃষ্টি আটকে গেলে
সে চোখের ভাষা খুঁজতে খুঁজতে
অভাগার মত এত ভেতরে ঢুকে গিয়েছি যে
হৃৎপিণ্ডের যে জায়গাটিতে টিপটিপ করে চলে রক্তের বণ্টন
তারও গভীরে গ্রহণযোগ্যতার বদলে
গলা ধাক্কা পেয়েছি বারবার
তাই শুদ্ধ দৃষ্টির অপচয় করিনি আর ।
এখন দৃষ্টি আমার চোখের বদলে
চোখের কামনায়
আর অভ্যন্তরের বদলে দেহেই আটকে যায়
সুদীপ্ত নিশ্চয়ই কৈফিয়ত চাইবেনা আর ।
মেয়েদের যদি ভালবাসতে চাও
শ্রেয় তবে দূর থেকে ভালবাসা ।
আর যদি কাছে পেতে চাও
তবে ভালোবাসার ছিটেফোঁটাও রেখনা কখনও ।
মেয়েদের ভালবাসা কবিতা দেয়
আর ভালবেসে কাছে পেতে গেলে মৃত্যু ।
তাই যাকে ভালবেসেছি তার কাছে যাইনি কখনও
আর যার কাছে গিয়েছি, তাকে ভালবাসিনি আদৌ ।
তবে ওতে উৎসাহ আর মাদকতা দুটোই আছে
কারও সংস্পর্শে তাই মেতেছি অবলিলায়
কিন্তু মাতাল হইনি একবিন্দু ।
সুদীপ্ত, আমারা তো বুঝেছি নিজেদের দিয়ে যে
ভালবাসা এমন আগুনের মত
না যায় পোড়া, না যায় ছাই হয়ে যাওয়া ।
হাড় মজ্জা, অস্থি কঙ্কাল, অনুভুতির প্রতিটি মুহূর্তে
ধিকধিক করে জিইয়ে রাখে নিজেকে ।
সুদীপ্ত তুমিও ভালবেসেছ আমিও
আর চারপাশে যাদেরকে দেখছি তারাও বাদ যায়নি
কেউ পেয়েছে কেউ পায়নি
কেউ দূরে থেকেছে কাছে যায়নি
যেমন তুমি আর আমি ।
তবে একটা কথা স্বীকার করছি মাইরি
ওরা কিন্তু আমাদের ভালবাসতে শিখিয়েছে ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×