মন ফেরানো দায়
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোখ ফিরিয়ে নিলাম মেয়ে
মন ফেরানো দায়
চোখ ফিরিয়ে নিলেই কি গো
মন ফেরানো যায়।
চোখ না হয় পাতায় ঢাকি
কিন্তু মনে তোমায় আঁকি
এসব ফাকি মন ভরে না
স্পর্শ তোমায় চায়
চোখ ফিরিয়ে নিলেই কি গো
মন ফেরানো যায়!
একটু তোমায় ভাবতে গিয়ে
ভাবনা আসে খুব
এ বেলাতে ভাবতে থাকি
ও বেলা দেয় ডুব
সন্ধ্যা আসে রাত্রি নামে
ইচ্ছে করে একলা যামে
থাকবে তুমি বুকের কাছে
খুব নিবিড়ে, চুপ।
তোমায় দেখে মিষ্টি মেয়ে
সৃষ্টিছাড়া মন
বৃষ্টি নামায়, খরায় পোড়ে
সদাই উচাটন
দৃষ্টিটাকে বেধে রাখি
কিন্তু মনে তোমায় আঁকি
মনের বায়না মন ছাড়ে না
মন তোমাকে চায়
চোখ ফিরিয়ে নিলেই কি গো
মন ফেরানো যায়!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন