somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

মহাভারতের কথাঃ আসুন একটু ইয়ার্কি করি

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহাভারত পড়িতেছি। উপেন্দ্রকিশোর রায়ের বিখ্যাত সংস্করণ মহাভারতের কথা। মহাভারতের কথা প্রকৃতই অমৃত সমান। সবাই ভাবিতেছেন এই চলিতের যুগে আমি হুট করিয়া কেন সাধু ভাষার ভেক ধরিলাম। আসল কথা হইল মহাভরতের কাহিনি মূলত সাধু সন্তদের নিয়ে। পড়িতে পড়িতে কখন নিজেই সাধুতে পরিণত হইয়া গিয়াছি বুঝিতে পারি নাই। তাই কলম দিয়া নাগারে সাধু ভাষা বাহির হইতেছে দেখিতেই পাইতেছেন। সবাই বলুন সাধু সাধু।
যাই হোক বিভিন্ন কাহিনি পড়িতে পড়িতে এক জায়গায় আসিয়া খানিকাটা হোচোট খাইলাম। কাহিনিটা এরকম " ইক্ষাকু বংশে সাগর নামে একজন অতি প্রসিদ্ধ রাজা ছিলেন। সকল বিষয়েই তিনি সুখী ছিলেন, কেবল এক বিষয়ে তাহার বড়ই দু:খ ছিল, তাহার পুত্র ছিল না। পুত্র লাভের জন্য তিনি তাহার দুই রানীকে লইয়া কৈলাস পর্বতে গিয়া কঠিন তপস্যা আরম্ভ করিলেন"। এই জায়গায় আসিয়া থামিয়া গেলাম। আরে ভাই আসল কাজ না করিয়া যদি তপস্যা কর তাহলে তো পুত্র লাভ একেবারেই অসম্ভব ব্যাপার। রাজাকে বেক্কল বলিয়া গালি দিয়া পড়া খানিকটা আগাইতেই আমার চক্ষু চড়কগাছে চড়িয়া বসিল। আমি দেখিলাম দুই রানী গর্ভবতী হইয়া এক রানী দুই পুত্র এবং আরেক রানী ষাট হাজার পুত্র প্রসব করিল। আমি ঢোক চিপিয়া ভাবিতে বসিলাম সায়েন্স কি বলে। সায়েন্স বলে পুত্র লাভের প্রক্রিয়াটা তো অন্য রকম। সেখানে কঠিন তপস্যার কথা বলা নাই। কিন্তু মহাভারত তো মিথ্যা হইতে পারে না। ভাবিতে ভাবিতে হঠাত মাথায় চমক খেলিয়া গেল। রাজা পর্বতে গিয়াছেন ঠিক আছে। একা তো যান নাই। একা গেলে বিষয়টা গাজাখুরি হইত। সংগে করিয়া দুই রানীকে লইয়াছেন। তাহলে সমস্যা কি। আর পাহাড়ের যা আবহাওয়া তাতে তপস্যা করিলে ফল আবশ্যক। আর উনি করিয়াছেন কঠিন তপস্যা ফল না দিয়া যাইবে কোথায়? তবে এক রানীর গর্ভ থেকে ষাট হাজার পুত্র একটু বাড়াবাড়ি বৈকি! যাই হউক ইহা আমরা মানিয়া লইলাম। এটুকু না হইলে মহাভারতকে মহাভারত মনে হইত না।

তাই এক্ষনে এই নব্য সাধুর সাজেশন হইল যারা সন্তান লইবার জন্য দিনরাত চেষ্টা করিতেছেন তারা ঘরে না চেষ্টা করিয়া পাহাড়ে চলিয়া যান। যাইবার সময় সঙ্গীকে লইয়া যাইতে ভুলিবেন না। পাহাড়ে গিয়াই কঠোর তপস্যা শুরু করুন। মহাভারতের মত সায়েন্স ও বলিয়া থাকে পাহাড় পর্বতের আবহাওয়া ভাল। আশা করি ফল মিলিবে ভাল। আমি আবার বলিতেছি সঙ্গীকে লইতে ভুলিবেন না। আর ফল পাওয়া গেলে শীঘ্র জানাইবেন। আমি চিন্তা করিয়াছি রমনা তপবনের পাশে যেখানে ফকিররা বসিয়া ভিক্ষা করিয়া থাকে সেইখানে একটা আশ্রম খুলিয়া টাকার বিনিময়ে ফ্রি সাজেশন দিব
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×