somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

অভিনন্দন ভগবান রাম! অবশেষে আপনি একটা থাকার জায়গা পেলেন।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভিনন্দন ভারত (নট ইন্ডিয়া ), অভিনন্দন ভগবান রাম এবং অভিনন্দন নরেন্দ্র মোদি।

ভারত অবশেষে অসাম্প্রদায়িকতার খোলস এবং কলঙ্ক থেকে বেড়িয়ে এসে স্পষ্ট উজ্জ্বল ধর্মভিত্তিক ভারত হল। মোদিজি ঘোষণা করেছেন ভারতের সাংস্কৃতিক দর্শন রামের দর্শন। অর্থাৎ এতদিন যারা ভারতের দর্শন অসাম্প্রদায়িক দর্শন বলে গলাবাজি করছিলেন তাদের এই মিথ্যা এবং ভ্রান্ত ধারণা পরাভূত হল। রামায়ণ যুগে মানুষের সহায় ছিলেন ভগবান, কলিযুগে এসে গনেশ উল্টে গেছে। এখন ভগবানের সহায় মানুষ। ভগবান রাম বাস্তুচ্যুত তাবুবাসী হয়ে অসহায় দিনযাপন করছিলেন। আজ উনি স্থায়ি আবাস পেলেন। নরেন্দ্র মোদি রামের বাসস্থান পাকা করলেন। পাশাপাশি নিজের আসন আরও মজবুত করলেন। আপনাদের অভিনন্দন।

মোদিজি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইন মেনেই রাম মন্দির তৈরি হয়েছে। উনি ভারতের সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করে এই কথা বলেছে। রাম মন্দির নিয়ে এই রায়টিও একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন রায়। রায়ে বাবরি মসজিদ ধ্বংস ভুল ছিল উল্লেখ করেও রায় দেয়া হয় রাম মন্দিরের দাবিদারদের (ধ্বংসকারীদের) পক্ষে! অর্থাৎ রামমন্দির ন্যায়ের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নতুন ইতিহাস রচনার পাশাপাশি যারা দক্ষিণ এশিয়ায় ধর্ম ভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি করতে চান তাদের জন্য এই ঘটনা চমৎকার দৃষ্টান্ত এবং অনুপ্রেরণা হয়ে থাকবে আশা করি।

এর থেকে আরেকটি শিক্ষা নেয়া জরুরি। যারা অসাম্প্রদায়িক নন কিন্তু অসাম্প্রদায়িকতার ভান ধরে এর ফায়দা লুটতে চায় তাদের এই ভণ্ডামি একসময় সাবাই বুঝতে পারবে এবং দিনশেষে তারা পরাজিত হবে। ভারতের অসাম্প্রদায়িক হিন্দু জনগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের কাছে একসময় তুমুল জনপ্রিয় কংগ্রেসের বর্তমান নিমজ্জিত অবস্থার জন্য তাদের এই আধাখ্যাঁচড়া অসাম্প্রদায়িক অবস্থান ভিষণভাবে দায়ী। অর্থাৎ আপনি সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়াতে চাইলে আপনার রাজনৈতিক অবস্থান দৃঢ় অসাম্প্রদায়িক হতে হবে। না হলে আপনার এই সুবিধাবাদী অবস্থান একসময় সবাই বুঝতে পারবে এবং কেউই আপনাকে বিশ্বাস করবে না।

যাই হোক স্বস্তির বিষয় হল বাস্তুচ্যুত অসহায় ভগবান রাম একটি থাকার জায়গা পেলেন। অভিনন্দন ভগবান রাম!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×