somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তরুন ইউসুফ
কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট ইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

কারফিউ দিনের কবিতা : ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার ওপর সুতীব্র আঘাত, লিখেছেন রিগ্যান এসকান্দার

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাউফিউ দিনের কবিতা' মূলত একটি রাজনৈতিক কবিতার বই। কবি তরুন ইউসুফ রাষ্ট্র ও ব্যক্তির মধ্যবর্তী ব্যারিকেডকে সংজ্ঞায়িত করে আমাদের দৃষ্টিকে ওই পথের দিকে নিয়ে গেছেন, যে পথে ব্যক্তি তথা যুগ যুগ ধরে আমাদের নাগরিক অধিকার হারিয়ে যায় রাষ্ট্রের ক্ষমতা রক্ষার দাম্ভিকতায়। এই কাব্যগ্রন্থটি এজন্য শেষমেশ হয়ে উঠেছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের একটি রাজনৈতিক দলিল। ১৯৭১ এ জন্ম নেওয়া বাংলাদেশ নামক এ রাষ্ট্রে আমাদের রক্ত ঢালার দিন যেন শেষই হয় না। স্বাধীনতার পরেও দেশীয় শোষকদের ক্ষমতা কুক্ষিগত করার লোভ আমাদের ব্যক্তি, পারিবারিক ও সমাজজীবনকে বারবার বিপর্যস্ত করে তোলে। এর সর্বশেষ উদাহরণ হলো ২০২৪ এর জুলাই আন্দোলন। জুলাইয়ের স্বৈরাচার হঠানোর সংগ্রামে আমাদের বদ্ধ ও শ্বাসরুদ্ধকর দিনগুলি কবি চিত্রায়িত করেছেন তাঁর ' কারফিউ দিনের কবিতা' গ্রন্থে ; যেন রাজনীতি সচেতন এই কবি আমাদের ইতিহাসের একটি দলিলকে খুব সচেতনভাবে আটকে ফেলেছেন তাঁর ' কারফিউ দিনের কবিতা' গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায়।

কারফিউ দিনের কবিতা ' গ্রন্থটির কবিতাগুলো তিন পর্বে লেখা: বদ্ধ দিনের গান, কারফিউ দিন এবং আগুন পাথর। এই তিন পর্বের কবিতাগুলো পাঠককে ২৪শের জুলাইয়ের স্বৈরাচার হঠানোর আন্দোলনের দিনগুলোতে নিয়ে যাবে। কীভাবে রাজপথে রক্তলাল পলাশ ফোটে, কেনই-বা শাসকের বন্দুকের সামনে এইসব লাল লাল পলাশ আত্মাহুতি দেয়, এসব প্রশ্ন ও প্রশ্নের উত্তরলিপি গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×