চিরদিন কেঁদেছিল সে যে মনে রেখে
ক্ষনিকের সবটুকু সুখ।
এই কুয়াশা, এই ধান ক্ষেত, সবকিছু ছেড়ে
পথিক গিয়েছিল চলে তোমাদের শহরে,
গান ভুলে, সুর ভুলে, একা হয়েছিল প্রতিটি প্রহরে।
পথিক এখন আর ঘসে না তো নাক
আর কোন সবুজের নাকে;
কেঁদে কেঁদে হয় সারা, জীবনের
সব ক'টি, সব ক'টি বাঁকে।
এই ঘাস, এই মেঠো পথ, আজও তারে ডাকে;
পথিক হেসে কেঁদে আজও
ক্ষণিকের সুখ মনে রাখে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



