![]()
উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন সোফায় হেলান দিয়ে একটি মেয়ে বসে আছে। পাশে মানুষসমেত কিছু যানবাহন সেদিকে আছড়ে পড়ছে। না, এটা সত্যিকার কোন ঘটনার ফটোগ্রাফি নয়, ওয়াটারলু যুদ্ধের পটভূমিতে আঁকা একটি ত্রিমাত্রিক পথচিত্র। ঐ সোফা, টী-টেবিল, মানুষসহ যানবাহন- সবই রাস্তায় আঁকা পেইন্টিং। আর সোফায় আধাশায়িত অবস্থায় যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কেবল ঐ পেইন্টিং এর বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য পেইন্টিং এর উপর বিশেষ ভঙ্গিতে একটা পোজ দিয়েছে মাত্র।
রাস্তায় আঁকা ত্রিমাত্রিক ছবির কথা বলছি। Anamorphosis নামক একটি বিশেষ প্রজেকশন অনুসরণ করে সম্পূর্ণ সমতল ভূমিতে বা ক্যানভাসে রং-তুলিতে আঁকা হয় এই ত্রিমাত্রিক ছবি। সঠিক এঙ্গেল থেকে দেখলে প্রত্যক্ষদর্শীর চোখ একে সত্য ভাবতে বাধ্য। কিন্তু ভুল অবস্থান থেকে এটা কিছুই নয়, অর্থহীন কিছু আঁকি-বুঁকি মাত্র। জোসেফ এগান নামক এক লন্ডন-বেইজড গ্রাফিক ডিজাইনার তাঁর ফাউন্ডেশন ডিগ্রী কোর্স যাচাইয়ের একটি অংশ হিসেবে আবিষ্কার করেন এই চোখ ফাঁকি দেয়ার পদ্ধতি অ্যানামরফিক টাইপোগ্রাফি। কিছু কিছু ছবি তো প্রথম দর্শনে পুরোপুরি মাথার উপর দিয়ে চলে যায়। আসুন দেখা যাক, পাঁচ জন বিখ্যাত ত্রিমাত্রিক চিত্রশিল্পীর আঁকা কিছু বিখ্যাত ত্রিমাত্রিক পথচিত্র।
এডগার মুয়েলারঃ ১৯৬৮ সালে জার্মানির মুয়েলহেম-এ জন্ম। জার্মানির পশ্চিমাঞ্চলের স্ট্র্যালেন নামক একটি মফস্বল শহরে বেড়ে ওঠেন।
![]()
মুয়েলারের আঁকা- Ice Age ( সঠিক এঙ্গেল থেকে)
![]()
ছবিঃ Waterfall ( সঠিক এঙ্গেল)
ওয়াটারফল ভুল এঙ্গেল থেকে -
![]()
ছবিঃ Lava burst
![]()
এডওয়ার্ড রোলেরোঃ এডওয়ার্ড রোলেরো একজন আর্জেন্টাইন শিল্পী। তাঁর ছবির মূল বিষয়বস্তু সামাজিক প্রহসন। আসুন এবার তাঁর আঁকা ছবি দেখি।
ছবিঃ Grandes Chorizos
![]()
ছবিঃ insensatez
![]()
জুলিয়ান বিভারঃ জুলিয়ান বিভার ইংরেজ চক-আর্টিস্ট। বেলজিয়াম-বেইজড শিল্পী। ১৯৯০ সালের মাঝামাঝি সময় থেকে এই ধরনের ছবি আঁকেন।
ছবিঃ swimming pool ( সঠিক এঙ্গেল)
![]()
ছবিঃ swimming pool (ভুল এঙ্গেল)
![]()
ছবিঃ self portrait(শিল্পীর নিজের প্রতিকৃতি। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কে আসল বিভার।)
![]()
ছবিঃ Coca-cola ( দেখলে বিশ্বাস হতে চায় না এটা আসল বোতল না।)
![]()
ছবিঃ White river rafting ( অনবদ্য)
![]()
ম্যানফ্রেড স্ট্যাডারঃ ফ্রাংকফুর্ট-এ বিখ্যাত স্ট্যাডেল আর্টস্কুলে ছাত্র থাকা অবস্থায় তিনি স্ট্রীট পেইন্টিং শুরু করেন। ১৯৮০ সালের দিকে শুরু করেন এবং ১৯৮৫' শুরুর দিকে রীতিমত বিখ্যাত বনে যান। তাঁর আঁকা ছবি-
ছবিঃ Costa
![]()
ছবিঃ স্মার্ট
![]()
কার্ট ওয়েনারঃ মিশিগানের এন আর্বার-এ জন্ম। ত্রিমাত্রিক প্যাস্টেল ড্রয়িং এর প্রাণপুরুষ।
ছবিঃ Giant
![]()
ছবিঃ Smoothie(বিজ্ঞাপন)
![]()
আরও কিছু ত্রি-মাত্রিক ছবি-
![]()
![]()
![]()
![]()
আমরাও যে ত্রিমাত্রিক ছবি অংকনের চেষ্টা করিনি তা কিন্তু না। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা অনেক বড় একটি ত্রিমাত্রিক ছবি এঁকেছে। ছবির থিম- হাউ লাইফ রিয়েলি ইয।
![]()
![]()
গণজাগরণ আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একটি আঁকা হয়েছিল। কিন্তু আমার কাছে ছবিটি নেই। তখন ফেসবুকে দেখেছিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


