somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘হয় পুনর্বাসন, নইলে গুলি করুক’

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২.০৫.১৭

চলৎশক্তি হারানো দু’পা হীন মানুষটির নাম শুকুর আলী (৩৫)। যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকায় বাড়ি।
শারীরিক প্রতিবন্ধী এই মানুষটি বলেন, ‘আমাদের তো না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা! আগে লোকজন দু’দশ টাকা ভিক্ষা দিতেন; এখন সরকারের ভিক্ষুক পুনর্বাসনের কর্মসূচির দোহায় দিয়ে আর কেউ টাকা-পয়সা দিচ্ছেন না।’
অপর প্রতিবন্ধী আনোয়ারা বেগম (৪৮)। বছর দেড়েক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার ডানহাতটি কেটে ফেলতে হয়। বছরখানেক ধরে তিনি ভিক্ষা করছেন। তিনিও জানান একই কথা। কাপড়ের ব্যবসা করার জন্যে ১০-১৫ হাজার পেলে তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবেন বলে জানান।
সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে তারা সাংবাদিকদের সামনে এসব তথ্য উপস্থাপন করেন।
শুধু এই দু’জন নন, মুজিব সড়কে শারীরিক প্রতিবন্ধী আরও জনা তিরিশেক মানুষ সমবেত হয়েছিলেন। তাদের দাবি, সরকার ভাল পদক্ষেপ নিয়েছে। কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তাদের মতো শারীরিক প্রতিবন্ধীদের। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির কথা ব্যাপক হারে প্রচার হওয়ায় রাস্তাঘাটে এখন আর কেউই ভিক্ষা দিতে চান না। ভিক্ষা চাইলেই সবাই ডিসি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।
তারা জানান, ভিক্ষা করতে তাদেরও ভাল লাগে না। কিন্তু সরকার তাদের জন্যে কোনও ব্যবস্থাও করেনি। বাধ্য হয়ে পেটের তাগিদে রাস্তায় নামতে হয়েছে।
যোগ্যতা অনুসারে কাজ বা ব্যবসায়ের সুযোগদানের দাবি করে তারা জানান, তাদের অনেকেই ইজিবাইক চালাতে পারেন; তাদের জন্যে সেই ব্যবস্থা করা হোক। কিংবা ক্ষুদ্র ব্যবসার জন্যে ১০-১৫ হাজার টাকা অনুদান দেওয়া হলেও টুকটাক ব্যবসা করে দিন পার করা সম্ভব।
প্রতিবন্ধী ভিক্ষুক তেছেম আলী (৬৫), রাজু (২২), শহিদুল (২৯), কলিমুদ্দিন (৫০) প্রমুখ বলেন, ‘হয় আমাদের পুনর্বাসন করা হোক, নইলে সরকার আমাদের সবাইকে এক লাইনে দাড় করিয়ে গুলি করুক। এই জ্বালা আর সইতে পারি না।’
ভিক্ষুকদের বিষয়ে কথা হয় যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষের সঙ্গে। তিনি বলেন, ‘গত মাসের ২৬ তারিখে আমরা সদর উপজেলায় ৪৬৪ জনের তালিকা সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। হয়তো দু’চারজন বাদ পড়ে যেতে পারে। তবে, যশোর পৌরসভা এলাকায় এখনও তালিকা সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে বলে আমা করছি।’

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×