একটা চোখ লালন পালন করছো মানুষ দেখার জন্য
অথচ মানুষ তোমাকে ডাস্টবিন দেখাচ্ছে।
একটা মন লালন পালন করছো বৃহৎ প্রকৃতি দেখার জন্য
অথচ মানুষ তোমাকে ধ্বংস দেখাচ্ছে।
একটা পথ লালন পালন করছো সহজাতধারণ করার জন্য
অথচ মানুষ তোমাকে রক্তপাত অবিচারে -পথচ্ছিন্ন করছে।
একটা সাফল্য লালন পালন করছো সহ মানুষের সঙ্গী হওয়ার জন্য
অথচ মানুষ তোমাকে ব্যর্থ করে দিচ্ছে।
একটা জীবন লালন পালন করছো ভালবাসার স্বরুপ বোঝার জন্য
অথচ মানুষ তোমাকে অবিরত ঘৃণা শেখাচ্ছে।
একটা পাঠশালা লালন পালন করছো জ্ঞানবুদ্ধি বোধের জন্য
অথচ মানুষ তোমাকে কুসংস্কারের সহি দিচ্ছে।
একটা দীর্ঘজীবন লালন পালন করছো অপরকে দীর্ঘায়িত করার জন্য
অথচ মানুষ তোমাকে গো-গ্রাসে পশুতে পরিণত করছে।
মানুষ দেখবে?
নাকি
না-মানুষের প্রতিরুপ ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


