পুরুষ //
জারজ- কোন গালি হতে পারে না
মূলত গালিবাজরাই – পুরুষ।
মুক্তি //
এক হাতের কলম আরেক হাতকে খুঁচিয়ে দিয়েছে
আঘাতের মর্যাদা বুঝতে পারে নাই
হাত ও কলম..।
দুঃখ //
দুঃখিত ,সত্যিই দুঃখিত
আমি তোমাকে ইঁদুর ভেবেছিলাম।
সত্যিই দুঃখিত
বলছি-
তুমি একটা খাঁটি চামচিকা।
কারাগার //
জিহ্বা দিয়ে লেইতে লেইতে
এক দোয়াত কালি খেয়ে ফেললাম।
সেই থেকে—
জিহ্বা বত্রিশটা শিকের ভেতর বন্দি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

