রাষ্ট্র থেকে //
রাত বারোটার পর অস্বাভাবিক উত্তেজনায়
তোমাকে ফোন করলাম।
তুমি বললে-
রাষ্ট্র বলছো ?
রাষ্ট্রপুঞ্জ থেকে //
এক প্লাটুন সৈন্য মোষের মত সামনে দাঁড়িয়ে আছে
অনেক্ষণ দেখছি এইসব ইউটিউব
সজোরে হাঁকালাম ঘনচুমু –
পৃথিবীতে এক প্লাটুন ঘাস, কত অনায়াসে জমে যায়।
সৈন্যরা এখন যুদ্ধ করতে ভুলে গেছে
এইসব ছোট ছোট অপেক্ষার পর,
তারা বৃষ্টি ঝরানোর কাজে ব্যস্ত হয়েছে।
ব্রিগেডিয়ার //
তুমি কি কখনো ফুলের ঘ্রাণ অনুভব করেছো
নারী ও মদের ঘ্রাণ।
কি বল?
বেয়নেট তোমার এত অকেজো
ডান-বাম করার পর ও
সোজা করে দাঁড় করাতে পারলে না।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




