জোড়া কাক
কাছাকাছি থাকে বলে আমার যতমায়া!
ঠোঁট বর্ণ ভাষায় কতো কথা কয়
নগরে যখন একা হয়ে যায়
এলোমেলো হযে যায়
ওরাই আমার বিশ্বস্ত সঙ্গী।ওদের গভীরতর পালকে
সমুদ্রের তলদেশ ভ্রমণকারীর ছায়া মনে পড়ে,
চারহাজার মিটার খনির নিচের বসতকারী শ্রমিক
মহাকাশচারী মহাশূন্যের গহ্বরে যারা রশ্মিকণা খুঁজতে গেছে
তাদের কথা খুব মনে পড়ে।
দু’কদম দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জোড়াদের দেখতে পায় না
তখন খুব,আরো খুব মায়ানুভব করি।
যারা কাকের পালক দেখেনি
কাকস্বর বলে চেঁচায়- উক্ত্যক্ত করে
যে কষ্ট বৃথা হয় তবু তারা করে।
করুণা করি না।বরং তৃপ্তি পায়।
পাখি চিনেছি আমার কাক চেনার কি প্রয়োজন
অক্টোবর শেষে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

