দেখছি সব ঠিক
ঠিক ঠাক মত চলছে
বন্ধুরা বন্ধুর মত হাঁটছে
ভাই ভাইয়ের মত হাঁটছে
বোন বোনের মত হাঁটছে
প্রেমিকারা জোড়ামনে হাঁটছে
গুছিয়ে গুছিয়ে চলছে, ফিরছে, খাচ্ছে –দাচ্ছে
যেখান যাওয়ার যাচ্ছে, আসছে ।
এটাই তো ঠিক ।
অণুরণন চলছে। ঠিক। ঠিক ।
বেঠিকের জন্য যা ঠিক
সংসদে কেন শুনবে?
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,জাতিপুঞ্জ কেন শুনবে?
তাদের কি খেয়ে দেয়ে কোন কাম নাই।
এখানেতো সব ঠিক আছে। ঠিক ।ঠিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

