somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"The Italian (2005)" এক অনাথ বালকের মাকে খুঁজে বের করার গল্প

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



The Italian (2005)

(original title: Italyanets )
নাম শুনে মনেহতে পারে এটা বোধয় কোন ইতালিয়ানের গল্প। কিন্তু আসলে তা নয়। বরং The Italian (2005) হিমশীতল রাশিয়ার এক অজ পাড়া গাঁয়ের অনাথ আশ্রমে অভাব-অনাদরে বেড়ে ওঠা স্নেহবঞ্চিত ছোট্ট বালক Vanya-এর গল্প। Vanya, যে কিনা নিজেকে অনাথ আশ্রমে অন্যসব শিশু-কিশোরদের থেকে খুব সহজেই নিজেকে ভাগ্যবান মনে করতে পারত অন্তত এই ভেবে যে তাকে এক ইতালিয়ান দম্পতি খুব সহসাই দত্তক হিসেবে গ্রহন করতে যাচ্ছে। তার আর যাই হোক অন্যসবার মত সারাদিন গ্রামের এদিকে-সেদিকে শিশুশ্রম দিয়ে দিন শেষে আশ্রমে এসে উপার্জনটুকু সিনিয়রদের হাতে তুলে তুলে দেবার মত নিষ্ঠুরতার দিন শেষ হতে চলল।


কিন্তু হটাত একদিনের একটা ঘটনা Vanya-এর সব হিসেবনিকেশ উল্টে দিল। সেদিন এক হতভাগা মা অনাথ আশ্রমে এসে যখন জানতে পারল যে তার ছেলেটিকে অনেকদিন আগেই কেউ দত্তক নিয়ে গেছে তখন তিনি ট্রেনের নীচে আত্মহত্যা করেন। বালক Vanya-এর মনেও আশার সঞ্ছার হল হয়ত একদিন তার মাও ঠিক এমনিভাবে তার খোঁজ করবে। কিন্তু কে তার মা তা একমাত্র হেডমাস্টারের লকারে রাখা পার্সোনাল ফাইল ঘেঁটেই জানা সম্ভব। তার তার জন্য লেখাপড়াটাও জানা চাই। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। ধিরে ধিরে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া শেখা অতঃপর প্লান মাফিক একদিন চাবি চুরি করে পার্সোনাল ফাইল হাতে নিয়ে দেখল তাতে কেবল একটি ঠিকানা রয়েছে, মায়ের নাম নেই তাতে।

যেকরেই হোক এখান থেকে ভাগতে হবে Vanya কে। একটিবারের জন্য হলেও যে মায়ের দেখা পাওয়া চাইই চাই। এক প্রত্যূষে অল্প কিছু টাকা সঙ্গীকরে ট্রেনে চেপে বসলো Vanya অজানা সেই ঠিকানার উদ্দেশে। ওদিকে দত্তকদের কাছ থেকে সম্ভাব্য দালালীর পয়সা পাওয়ার সুযোগ হারিয়ে আশ্রমের ম্যাডাম আর তার ড্রাইভার Grisha-ও Vanya-এর পিছু নিয়েছে। যাহোক, অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে উল্লেখিত ঠিকানায় পৌঁছে Vanya দেখল এটাও আরেকটি আশ্রম। তবে দয়ালু সেই আশ্রমপ্রধানের কাছ থেকে পায় মায়ের ঠিকানা। ঠিকানায় পৌঁছে Vanya জানতে পারল তার মা হসপিটালে কাজে গেছেন। কিন্তু হসপিটালে পোঁছে Vanya মুখোমুখি হয় পাকচক্রে আহত এবং সেবা নিতে আসা Grishaর। শেষ পর্যন্ত মানবিকতার কাছে পরাস্ত Grisha Vanya-কে ছেড়ে দেয়। দুরু দুরু বুকে আবার মায়ের সেই ছোট্ট কটেজটার সামনে এসে দাড়ায়। সেখানে কি অপেক্ষা করে আছে Vanya-এর জন্য???


শিশুদের নিয়ে নির্মিত এধরনের মুভিগুলো কেনযেন আমার কাছে অসাধারণ মনে হয়। বিশেষত Vanya চরিত্রে রূপদানকারী শিশুশিল্পী Nikolay Spiridonov অসাধারণ অভিনয় নৈপুণ্য এবং মাতৃস্নেহবঞ্চিত এক বালকের মাকে খুঁজে বেরকরার দৃঢ় সঙ্কল্পের এই রাশিয়ান মুভিটি কখন যে নিজের অজান্তেই আপনার চোখেরকোনে আস্রু জমা করবে তা আপনি নিজেও টের পাবেননা।

Imdb 7.4 (Click This Link)

ডাউনলোড লিঙ্কঃ Click This Link
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×